যানবাহন ও অর্থনীতির ওপর উক্ত উপাদানের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: যানবাহন ও অর্থনীতির ওপর ভৌগোলিক উপাদানের প্রভাব অনস্বীকার্য। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। বিশেষ করে যানবাহন ও অর্থনীতি ভৌগোলিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। যেসব অঞ্চল নিচু এবং নদ-নদী দ্বারা পরিবেষ্টিত সেসব অঞ্চলে বিভিন্ন ধরনের নৌযান যেমন- নৌকা, লঞ্চ, ট্রলার ইত্যাদি যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। সুন্দরবন যেহেতু সমুদ্র উপকূলে অবস্থিত এবং নদ-নদী ও খালবেষ্টিত। তাই সেখানকার মানুষ যাতায়াতের জন্য প্রধানত নৌকা ব্যবহার করে থাকে। অর্থনীতিও ভৌগোলিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ মানুষের পেশা ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় বলে সেখানকার মানুষ মধু সংগ্রহের সাথে জড়িত। এছাড়া সমুদ্র উপকূল এবং খালবেষ্টিত হওয়ায় সেখানকার অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। আবার ভৌগোলিক পরিবেশের কারণেই বাংলাদেশ পাট শিল্পের জন্য বিখ্যাত এবং অঞ্চলভেদে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ভৌগোলিক উপাদান দ্বারা মানুষের পেশা, অর্থনীতি ও যানবাহনের ব্যবহার ব্যাপকভাবে প্রভাবিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
যানবাহন ও অর্থনীতির ওপর উক্ত উপাদানের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর