উদ্দীপকে কোন উপাদানের প্রভাব লক্ষণীয়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ভৌগোলিক উপাদানের প্রভাব লক্ষণীয়। ভৌগোলিক উপাদান বলতে ঐসব মহাজাগতিক অবস্থা ও প্রপঞ্চকে বোঝায় যা মানবসৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত। সমাজজীবনের ওপর ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক উপাদানের ওপর ঘরবাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে। কারণ মানুষ ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ ও উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ করে। তাই যেখানে বাঁশ, ছন, খড়, গোলপাতা, কাঠ ইত্যাদি পাওয়া যায় সেখানেই মানুষ এসবের সাহায্যে ঘরবাড়ি নির্মাণ করে। মানুষের পেশা ও ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মানুষের ঘরবাড়ি অধিকাংশই গোলপাতা ও সুন্দরি কাঠের তৈরি। এছাড়া এই এলাকার অনেকেই মৎস্যজীবী আবার কেউ কেউ মধু সংগ্রহ করে জীবন নির্বাহ করে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত ভৌগোলিক উপাদানের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ভৌগোলিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন উপাদানের প্রভাব লক্ষণীয়? আলোচনা কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর