সমাজজীবনে উক্ত উপাদানটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: সমাজজীবনে উক্ত উপাদান তথা ভৌগোলিক উপাদানের ব্যাপক প্রভাব রয়েছে।সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে ভৌগোলিক উপাদানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দৈহিক ও মানসিক গুণাবলির বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক পরিবেশ মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম, আচার-আচরণকেও নিয়ন্ত্রণ করে। ভৌগোলিক পরিবেশের অতি সাধারণ কিছুও সমাজজীবনকে প্রভাবিত করে। ভৌগোলিক পরিবেশের প্রভাবে জনসাধারণের পেশা নির্ধারিত হয়। রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়।বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো এবং মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। ভৌগোলিক উপাদানের ওপর সভ্যতার বিকাশ ও পতন নির্ভর করে। অনুকূল ভৌগোলিক পরিবেশ ও উষ্ণ আবহাওয়ার ওপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে যেমন সভ্যতা গড়ে উঠেছিল তেমনি ভৌগোলিক প্রভাবেই ধ্বংস হয়েছে অনেক সভ্যতা। শীতপ্রধান দেশের মানুষ শক্তিশালী, কর্মঠ ও সাহসী আর গ্রীষ্মপ্রধান দেশের মানুষ দুর্বল, ভীরু ও অলস হয়।সুতরাং বলা যায়, সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত উপাদানটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর