উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাববিস্তারকারী কোন উপাদানটি প্রযোজ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাববিস্তারকারী ভৌগোলিক উপাদানটি প্রযোজ্য।সমাজজীবনে প্রভাব বিস্তারকারী যে চারটি উপাদানের কথা উল্লেখ আছে সেগুলো হলো- ভৌগোলিক উপাদান, সামাজিক উপাদান, বংশগতি উপাদান এবং সাংস্কৃতিক উপাদান। সমাজবিজ্ঞানীদের মতে, প্রাকৃতিক অবস্থার অপর নাম ভৌগোলিক উপাদান। ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক অবস্থা, জলবায়ু, আবহাওয়া, মাটির 'উর্বরতা, নদ-নদী, পাহাড়-পর্বত, বন-জঙ্গল ইত্যাদিকে বোঝায়। বিশিষ্ট সমাজতত্ত্ববিদ পিতিরিম সরোকিন-এর মতে, ভৌগোলিক পরিবেশ হলো সেই সমস্ত মহাজাগতিক অবস্থা ও উপাদান যা মানুষের উদ্যোগ ছাড়াই টিকে থাকে, যা মানুষের অস্তিত্ব ও উদ্যোগ ব্যতিরেকে নিজের নিয়মে আপনা আপনিই পরিবর্তিত হয়। সর্বোপরি মানুষ বিভিন্ন কলাকৌশল আবিষ্কারের মাধ্যমে প্রাণিজগতে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হলেও প্রকৃতিকে আজও সে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেনি।উদ্দীপকে উল্লিখিত চিত্রে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী যে চারটি উপাদানের কথা বলা হয়েছে তন্মধ্যে ভৌগোলিক উপাদান অনুপস্থিত। তাই একথা নিশ্চিতভাবেই বলা যায়, '?' চিহ্নিত স্থানে ভৌগোলিক উপাদানটি প্রযোজ্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাববিস্তারকারী কোন উপাদান…
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর