উদ্দীপকে উল্লিখিত মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুন্দরবন অঞ্চলের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থার ওপর ভৌগোলিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। ভৌগোলিক উপাদান বলতে বোঝায় ভূপ্রকৃতির অবস্থা, জলবায়ু, নদ-নদী, পাহাড়-পর্বত, ঘরবাড়ির ধরন, মানুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি। ভৌগোলিক উপাদানের ওপর মানুষের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে। ভৌগোলিক কারণেই সুন্দরবন অঞ্চলে বনের কাঠ, গোলপাতা, মধু খুব বেশি পাওয়া যায়। কাঠ ও মধু সংগ্রহ করে স্থানীয়রা অর্থনৈতিকভাবে লাভবান হয়। এছাড়া সমুদ্র উপকূল হওয়ায় এবং নদী ও খালবেষ্টিত হওয়ায় সেখানকার অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। অন্যদিকে যাতায়াত ব্যবস্থার ধরন ও ভৌগোলিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত। যেসব অঞ্চল নিচু এবং নদী-নালা দ্বারা পরিবেষ্টিত সেসব অঞ্চলে বিভিন্ন ধরনের নৌযান যেমন- নৌকা, লঞ্চ, ট্রলার, স্টিমার ইত্যাদি যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সুন্দরবান যেহেতু সমুদ্র উপকূলে অবস্থিত এবং নদী ও খালবেষ্টিত, তাই সেখানকার মানুষ যাতায়াতের জন্য প্রধানত নৌকা ব্যবহার করে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ভৌগোলিক উপাদান দ্বারা সুন্দরবন অঞ্চলের মানুষের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা বিশেষভাবে প্রভাবিত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর মানবজীবনে প্রভাব সৃষ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর