দৃশ্যপট-১ এ বর্ণিত উপাদানটি সমাজজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে- যুক্তি দিয়ে বুঝাও।
উত্তর: দৃশ্যপট-১ এ বর্ণিত উপাদানটি তথা ভৌগোলিক উপাদান সমাজজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাবই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এ উপাদানের ওপর ভিত্তি করেই মানুষের ঘরবাড়ির ধরন, পেশা, যানবাহন, অর্থনীতির ধরন, কর্মদক্ষতা, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে কৃষি উৎপাদন কৌশল গ্রহণ করা হয়। আবার শিল্পক্ষেত্রও ভৌগোলিক উপাদানের ওপর নির্ভরশীল। যেমন- পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনযোগ্য পাহাড়ি এলাকা চা চাষের উপযোগী বিধায় সিলেট অঞ্চলে চা শিল্প গড়ে উঠেছে। জনসাধারণের পেশা নির্ধারণের ক্ষেত্রেও ভৌগোলিক উপাদান বিশেষ ভূমিকা পালন করে। যেমন- শীতলক্ষ্যার উপকূলে ডেমরা অঞ্চলে তাঁত শিল্প গড়ে উঠেছে। ফলে ওই অঞ্চলের মানুষ এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করে। আবার ভৌগোলিক প্রভাবেই শীত প্রধান অঞ্চলে মোটা ও পশমি কাপড় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে পাতলা সুতি কাপড় ব্যবহার করা হয়। এমনিভাবে মরুভূমি অঞ্চলে উট, নিম্নাঞ্চলে নৌকা এবং সমতল অঞ্চলে বাস যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। উদ্দীপকে দৃশ্যপট-১ এ লক্ষণীয় একটি গ্রামের অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অপর একটি গ্রামের মানুষেরা মাটির হাঁড়ি-পাতিল তৈরি করে বাজারে বিক্রি করে। আবার এক গ্রামে যাতায়াতের প্রধান বাহন নৌকা আর অন্য গ্রামে তিন চাকার বাহন। এসব বৈশিষ্ট্য পূর্বোক্ত আলোচনায় আলোচিত ভৌগোলিক উপাদানের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আর ভৌগোলিক উপাদান সমাজজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, ভৌগোলিক উপাদান সমাজজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ বর্ণিত উপাদানটি সমাজজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে- যুক্…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর