শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর মানবজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের প্রভাব লক্ষ করা যায়। সমাজজীবনের ওপর ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক উপাদানের ওপর ঘরবাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে। কারণ মানুষ ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করে। তাই যেখানে বাঁশ, ছন, গোলপাতা, হোগলাপাতা, কাঠ ইত্যাদির সরবরাহ বেশি সেখানে মানুষ এসবের সাহায্যে ঘরবাড়ি নির্মাণ করে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সুন্দরবন অঞ্চলের অধিকাংশ বাড়ি গোলপাতা, হোগলাপাতা, সুন্দরবনের কাঠ দিয়ে তৈরি করা হয়। কারণ সুন্দরবন অঞ্চলে এসব উপকরণই বেশি পাওয়া যায়। আবার মানুষের জীবিকার ওপরও ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে। সুন্দরবনে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় বলে সেখানকার মানুষ মধু সংগ্রহের সাথে জড়িত। এছাড়া সুন্দরবনসংলগ্ন নদী থেকে মাছ ধরে সেখানকার জেলেরা জীবিকা নির্বাহ করে। তাই বলা যায়, ভৌগোলিক উপাদানের দ্বারা মানুষের ঘরবাড়ি ও জীবিকা ব্যাপকভাবে প্রভাবিত হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর মানবজীবনে প্রভাব সৃষ…

উদ্দীপক

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন অবস্থিত। সুন্দরবন এই অঞ্চলের মানুষকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে যেমন রক্ষা করে, তেমনি একে উপজীব্য করে আবর্তিত হয় এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা। একটু লক্ষ করলে দেখা যাবে, সুন্দরবন অঞ্চলের অধিকাংশ বাড়িঘর গোলপাতা, হোগলাপাতা ও সুন্দরবনের প্রাপ্ত বিভিন্ন কাঠ দ্বারা তৈরি। ওই এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষ জেলে কিংবা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী উপাদান চারটি।

উত্তর

হিন্দুধর্মে বর্ণপ্রথা একটি বদ্ধ ব্যবস্থা হিসেবে স্বীকৃত। হিন্দুধর্মে জাতিবর্ণ প্রথা একটি গুরুত্বপূর্ণ প্রথা। হিন্দুশাস্ত্রে চারটি বর্ণের কথা বলা হয়েছে। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। বর্ণপ্রথা অনুযায়ী কেউ বর্ণ বা পেশা পরিৱৰ্তন করতে পারে না। এছাড়া নিজ বর্ণের বাইরে কাউকে বিবাহ করার ক্ষেত্রেও নিষেধ রয়েছে। এসব কারণেই বলা হয়ে থাকে বর্ণপ্রথা একটি বদ্ধ ব্যবস্থা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর মানবজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের প্রভাব লক্ষ করা যায়। সমাজজীবনের ওপর ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক উপাদানের ওপর ঘরবাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে। কারণ মানুষ ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করে। তাই যেখানে বাঁশ, ছন, গোলপাতা, হোগলাপাতা, কাঠ ইত্যাদির সরবরাহ বেশি সেখানে মানুষ এসবের সাহায্যে ঘরবাড়ি নির্মাণ করে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সুন্দরবন অঞ্চলের অধিকাংশ বাড়ি গোলপাতা, হোগলাপাতা, সুন্দরবনের কাঠ দিয়ে তৈরি করা হয়। কারণ সুন্দরবন অঞ্চলে এসব উপকরণই বেশি পাওয়া যায়। আবার মানুষের জীবিকার ওপরও ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে। সুন্দরবনে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় বলে সেখানকার মানুষ মধু সংগ্রহের সাথে জড়িত। এছাড়া সুন্দরবনসংলগ্ন নদী থেকে মাছ ধরে সেখানকার জেলেরা জীবিকা নির্বাহ করে। তাই বলা যায়, ভৌগোলিক উপাদানের দ্বারা মানুষের ঘরবাড়ি ও জীবিকা ব্যাপকভাবে প্রভাবিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুন্দরবন অঞ্চলের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থার ওপর ভৌগোলিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। ভৌগোলিক উপাদান বলতে বোঝায় ভূপ্রকৃতির অবস্থা, জলবায়ু, নদ-নদী, পাহাড়-পর্বত, ঘরবাড়ির ধরন, মানুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি। ভৌগোলিক উপাদানের ওপর মানুষের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে। ভৌগোলিক কারণেই সুন্দরবন অঞ্চলে বনের কাঠ, গোলপাতা, মধু খুব বেশি পাওয়া যায়। কাঠ ও মধু সংগ্রহ করে স্থানীয়রা অর্থনৈতিকভাবে লাভবান হয়। এছাড়া সমুদ্র উপকূল হওয়ায় এবং নদী ও খালবেষ্টিত হওয়ায় সেখানকার অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। অন্যদিকে যাতায়াত ব্যবস্থার ধরন ও ভৌগোলিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত। যেসব অঞ্চল নিচু এবং নদী-নালা দ্বারা পরিবেষ্টিত সেসব অঞ্চলে বিভিন্ন ধরনের নৌযান যেমন- নৌকা, লঞ্চ, ট্রলার, স্টিমার ইত্যাদি যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সুন্দরবান যেহেতু সমুদ্র উপকূলে অবস্থিত এবং নদী ও খালবেষ্টিত, তাই সেখানকার মানুষ যাতায়াতের জন্য প্রধানত নৌকা ব্যবহার করে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ভৌগোলিক উপাদান দ্বারা সুন্দরবন অঞ্চলের মানুষের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা বিশেষভাবে প্রভাবিত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।