উক্ত উপাদানটি সমাজব্যবস্থায় নানাভাবে প্রভাবিত করছে-বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ভৌগোলিক উপাদান সমাজ ব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: সাধারণত যে অঞ্চলে মানুষের মৌলিক চাহিদাগুলো ও পূরণের অনুকূল পরিবেশ থাকে সেই অঞ্চলে জনসংখ্যার বসবাস বৃদ্ধি পায় অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব বেড়ে যায়। আবার একইভাবে যে অঞ্চলে মৌলিক চাহিদা পূরনের পরিবেশ বজায় থাকেনা সেখানে জনসংখ্যার ঘনত্ব কমে যায়। মানুষের ঘরবাড়ি কেমন হবে তাও ভৌগোলিক বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। এছাড়াও যানবাহনেও থাকে ভৌগোলিক অবস্থার প্রভাব। যেমন : নদী বিধৌত অঞ্চল সমূহে লঞ্চ, নৌকা ইত্যাদির দেখা মিলে। অপরদিকে অন্যান্য অঞ্চলে বাস-ট্রেন ইত্যাদি যানবাহন দেখা যায়। এছাড়াও মানুষের ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ, পেশা, মানব প্রকৃতি ও দক্ষতা, রাজনৈতিক সংগঠন, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রেও ভৌগোলিক উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। বলা চলে উপযুক্ত ভৌগোলিক পরিবেশ মানব জীবনে অপরিহার্য শর্ত। এছাড়াও সমাজের বিকাশেও ভৌগলিক উপাদান এর ভূমিকা অনস্বীকার্য। তাই বলা যায়, ভৌগোলিক উপাদান সমাজ ব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত উপাদানটি সমাজব্যবস্থায় নানাভাবে প্রভাবিত করছে-বিশ্লেষণ কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর