উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির একটি বিশেষ দিক ফুটে ওঠেছে— বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির একটি বিশেষ দিক ফুটে উঠেছে— মন্তব্যটি যথার্থ। বাঁশ, ছন ইত্যাদি দিয়ে ঘরবাড়ি নির্মাণ এবং এসব সামগ্রী দিয়ে জিনিসপত্র তৈরি পেশা দ্বারা ভৌগোলিক উপাদানের প্রভাব নির্দেশিত হলেও এখানে সংস্কৃতির একটি বিশেষ দিক ফুটে উঠেছে। কারণ সংস্কৃতি বলতে আমরা সামগ্রিক জীবন-প্রণালীকে বুঝি। মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিকে সংস্কৃতি বলে। সমাজজীবনে যেসব উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে সেসবের মধ্যে সংস্কৃতি অন্যতম। তবে সংস্কৃতির মূল উপাদান হলো কুৎকৌশল বা উৎপাদন কৌশল । বাংলাদেশের সমাজজীবনে উৎপাদন কৌশলের অন্তর্ভুক্ত হলো লাঙল, জোয়াল, পানি সেচ, নির্মাণ সামগ্রী ইত্যাদি । উদ্দীপকে দেখা যায়, এলাকাটিতে মানুষ ঘরবাড়ি নির্মাণের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী যেমন বাঁশ, ছন ইত্যাদি ব্যবহার করেন। এসব উপাদান ভৌগোলিক উপাদানের আওতাভুক্ত হলেও, সাংস্কৃতিক উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ এসব উপাদানের সাহায্যে মানুষ বিভিন্ন ধরনের সামগ্রী নির্মাণ করে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের বর্ণনায় ভৌগোলিক উপাদানের সাহায্যে কথা বর্ণিত হলেও সংস্কৃতির একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় সংস্কৃতির একটি বিশেষ দিক ফুটে ওঠেছে— বিশ্লেষণ কর ।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর