তথ্য-১-এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রতি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য-১-এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদানের প্রতি নির্দেশ করা হয়েছে । বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধস্তন পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি। বংশগতি মানুষের দৈহিক আকার ও গঠনে প্রকাশ পায়, বিভিন্ন গোত্র বা বর্ণভেদ তার সাক্ষ্য বহন করে। জীব বিজ্ঞানীদের মতে, বংশগত প্রভাবঘটিত গুণাগুণ শুক্রকীটের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে এবং এ শুক্রকীট হতে যে শিশুর জন্ম হয় তার মধ্যে বংশগত গুণাগুণ আপনা হতেই প্রকাশ পায়। এজন্যই দেখা যায় যে, চুলের বর্ণ, হাতের আঙ্গুল, মাথার আকৃতি, দৈহিক গঠন, গায়ের রং দৈহিক ও মানসিক শক্তি, কর্মদক্ষতা প্রভৃতি গুণাবলি মানুষ পুরুষানুক্রমে লাভ করে থাকে। আবার মানুষের আচার ব্যবহার ও মানসিক অবস্থা এমন অনেক শারীরিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে যা স্পষ্টত বংশগত, যাদের প্রতিক্রিয়া কোনো ধরনের পরিবেশেই বদলানো সম্ভব নয়। চোখের রঙ, রক্তের বিভাগ, আঙ্গুলের ছাপ প্রভৃতি নির্ধারণকারী বংশগতির উপাদান সব পরিবেশে একই থাকে । উদ্দীপকের তথ্য-১-এ বলা হয়েছে, সাজিদের গায়ের রঙ শ্যামলা। তবে তার সন্তানরা তাদের বিদেশিনী মায়ের মতো নীল চোখ ও ফর্সা গায়ের রঙ পেয়েছে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, এগুলো বংশগতি উপাদানের প্রভাবকে নির্দেশ করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তথ্য-১-এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রতি নির্দেশ কর…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর