উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন উপাদানটি বসবে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে বংশগতি বা জৈবিক উপাদান বসবে । আমাদের সমাজজীবনে প্রভাব সৃষ্টিকারী উপাদানসমূহের মধ্যে বংশগতি বা জৈবিক উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বংশগতি একটি জৈবিক প্রক্রিয়া। মানুষের দেহের গঠন, প্রকৃতি ও তার স্বভাব চরিত্র এক জৈব প্রক্রিয়ার ভিতর দিয়েই সৃষ্টি হয়। যে জৈবিক প্রক্রিয়ায় পূর্বপুরুষের কিছু দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে সন্তান-সন্ততির মধ্যে সঞ্চালিত হয় তাকে বংশগতি বলে। মানুষের বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে। সাধারণত বংশগত সূত্রে যেসব বৈশিষ্ট্য সন্তানের প্রতি উত্তরাধিকার সূত্রে বর্তায় তা হলো— লিঙ্গ (স্ত্রী-পুরুষ), চোখ, চুল, গায়ের রং, চুলের ধরণ, এবং শরীরের বিভিন্ন স্থানে তার বণ্টন, আঙ্গুলের ছাপ, হাত পায়ের ধরণ ও গঠন, দেহের গড়ন, রক্তের রাসায়নিক গঠন প্রকৃতি, রক্তের গ্রুপ, জ্ঞান ও দক্ষতা, মস্তিষ্কের পারদর্শিতা, রোগ-ব্যাধি, রোগ প্রতিরোধের ক্ষমতা ইত্যাদি আর এ বিষয়গুলো উদ্দীপকের ছকের সাথে সাদৃশ্যপূর্ণ, যা প্রমাণ করে যে '?' চিহ্নিত স্থানে বংশগতি বা জৈবিক উপাদানই বসবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন উপাদানটি বসবে ? ব্যাখ্যা কর।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর