শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত উপাদান তথা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের গুরুত্ব অপরিসীম। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সভ্যতার উত্থান ও জনসংখ্যার ঘনত্ব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ও আবহাওয়ার ওপর নির্ভর করে। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু ফসল উৎপাদনে সহায়ক হওয়ায় এখানে জনসংখ্যার ঘনবসতি পরিলক্ষিত হয়। ভৌগোলিক উপাদানের প্রভাবেই শীতপ্রধান দেশের ঘরবাড়ি আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘরবাড়ির ধরন এক নয়। বিশ্বের বিভিন্ন দেশের জনসমষ্টির দিকে লক্ষ করলে দেখা যায়, বাহ্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সব মানুষ এক নয়। সাধারণত শীতপ্রধান অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কৃষ্ণ বর্ণের হয়ে থাকে । একটি দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা নির্ভর করে ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটি, আলোর প্রাপ্যতা প্রভৃতির ওপর। ভৌগোলিক পরিবেশের এসব উপাদানের ভিন্নতার ফলে নানা ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশে নদ-নদীর সংখ্যা এবং প্লাবন সমভূমির পরিমাণ বেশি হওয়ায় নদীভিত্তিক এবং কৃষিজ উৎপাদনের প্রাধান্য দেখা যায়। মানুষের পোশাক-পরিচ্ছদের ধরনও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। যেমন— শীতপ্রধান অঞ্চলে মোটা বা গরম রেশমি কাপড় এবং গ্রীষ্মপ্রধান দেশে হালকা সুতি কাপড় পরার প্রচলন দেখা যায়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন পদ্ধতি, জনসংখ্যার ঘনত্ব, পোশাক-পরিচ্ছদ, ঘরবাড়ির ধরন, অর্থনীতি, রাজনীতিসহ সামগ্রিক সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অনস্বীকার্য ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ করো ।

উদ্দীপক

নদী ও পাহাড় পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র্য এনেছে। মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই বৈচিত্র্য লক্ষ করা যায়, পেশায়ও রয়েছে ভিন্নতা। আর এসব কিছুই বাংলাদেশকে দিয়েছে বহুমাত্রিকতা।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

নাতিশীতোষ্ণ অঞ্চল মানুষের বসবাসের জন্য উপযোগী।

উত্তর

বংশগতি বা জৈবিক প্রভাব বলতে এমন কিছু জৈবিক ও মানসিক গুণকে বোঝায়, যা মানুষ পূর্ববর্তী বংশ বা পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে। মানুষ যেসব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে সেগুলো হলো— লিঙ্গ, চোখ, চুলের রং, গায়ের রং, চুলের ধরন, হাত-পায়ের গড়ন, দেহের উচ্চতা, রক্তের শ্রেণি, মেধা, পারদর্শিতা ইত্যাদি। প্রাকৃতিক নিয়মে পূর্ববর্তী বংশধরদের এসব বৈশিষ্ট্য পরবর্তী বংশধরদের মধ্যে স্থানান্তরিত হয়ে থাকে। আর এই স্থানান্তরিত জটিল বৈশিষ্ট্যাবলি 'বংশগতি' নামে পরিচিত

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে ইঙ্গিত করে। ভৌগোলিক উপাদান বলতে ওইসব মহাজাগতিক অবস্থা ও প্রপঞ্চকে বোঝায়, যা মানবসৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত। যেমন— আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, জলের অবস্থান ও গতিপথ, বনভূমি, সমুদ্র স্রোত প্রভৃতি। সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। উপযুক্ত ভৌগোলিক পরিবেশ মানবজীবন বিকাশের অন্যতম অপরিহার্য শর্ত। সমাজজীবনের যেসব দিকের ওপর ভৌগোলিক পরিবেশ প্রভাব ফেলে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— আবাস ও ঘরবাড়ি, রাস্তাঘাটের বৈশিষ্ট্য, পোশাক-পরিচ্ছদ, মানব প্রকৃতি, ব্যক্তি ও সামাজিক জীবন, রাজনৈতিক সংগঠন ইত্যাদি। উদ্দীপকে আলোচিত বাংলাদেশের সমাজব্যবস্থায়ও উক্ত উপাদানের প্রভাব লক্ষ করা যায় । উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। নদী ও পাহাড় এদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষিক্ষেত্রে বৈচিত্র্য এনেছে। এসব বিষয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও উপাদানের ইঙ্গিতবহ। এদেশে মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সব কিছুতেই বৈচিত্র্য লক্ষ করা যায় । যা মূলত বাংলাদেশের ভৌগোলিক উপাদানসমূহের প্রভাবে সৃষ্টি হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের ঘরগুলো বাঁশ ও কাঠের মাঁচার উপর তৈরি হয়। পক্ষান্তরে সমতলের ঘরবাড়ি ইট, সিমেন্ট, রড, বালু ইত্যাদি দিয়ে তৈরি হয়। মূলত ভৌগোলিক পরিবেশের তারতম্যের জন্যই এ ধরনের পার্থক্য সৃষ্টি হয়। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের সমাজজীবনে বিদ্যমান বহুমাত্রিকতার পেছনে ভৌগোলিক পরিবেশের প্রভাব বিদ্যমান ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উপাদান তথা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের গুরুত্ব অপরিসীম। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সভ্যতার উত্থান ও জনসংখ্যার ঘনত্ব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ও আবহাওয়ার ওপর নির্ভর করে। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু ফসল উৎপাদনে সহায়ক হওয়ায় এখানে জনসংখ্যার ঘনবসতি পরিলক্ষিত হয়। ভৌগোলিক উপাদানের প্রভাবেই শীতপ্রধান দেশের ঘরবাড়ি আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘরবাড়ির ধরন এক নয়। বিশ্বের বিভিন্ন দেশের জনসমষ্টির দিকে লক্ষ করলে দেখা যায়, বাহ্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সব মানুষ এক নয়। সাধারণত শীতপ্রধান অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কৃষ্ণ বর্ণের হয়ে থাকে । একটি দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা নির্ভর করে ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটি, আলোর প্রাপ্যতা প্রভৃতির ওপর। ভৌগোলিক পরিবেশের এসব উপাদানের ভিন্নতার ফলে নানা ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশে নদ-নদীর সংখ্যা এবং প্লাবন সমভূমির পরিমাণ বেশি হওয়ায় নদীভিত্তিক এবং কৃষিজ উৎপাদনের প্রাধান্য দেখা যায়। মানুষের পোশাক-পরিচ্ছদের ধরনও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। যেমন— শীতপ্রধান অঞ্চলে মোটা বা গরম রেশমি কাপড় এবং গ্রীষ্মপ্রধান দেশে হালকা সুতি কাপড় পরার প্রচলন দেখা যায়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন পদ্ধতি, জনসংখ্যার ঘনত্ব, পোশাক-পরিচ্ছদ, ঘরবাড়ির ধরন, অর্থনীতি, রাজনীতিসহ সামগ্রিক সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অনস্বীকার্য ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।