উদ্দীপকে উল্লেখিত এলাকা দুটির জীবন যাপনের ভিন্নতা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের ভিন্নতার ফল— বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের নগর তথা ঢাকা শহর এবং বান্দরবান এলাকার জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। উল্লিখিত এলাকা দুটির জীবযাত্রায় ব্যাপক ভিন্নতা দেখা যায়। এর অন্যতম কারণ হলো ভৌগোলিক উপাদানে প্রভাব। ভৌগোলিক উপাদানের ভিন্নতাই এলাকা দুটির, জীবনযাপনে ভিন্নতা এনেছে । ঢাকা শহর অন্যান্য এলাকার তুলনায় অনেক ব্যস্ত। ফলে এ শহরের ঘরবাড়ির সংখ্যা অনেক বেশি। অধিক জনসংখ্যার বাসস্থান নিশ্চিত করার জন্য ঢাকায় উঁচু উঁচু দালান তৈরি করা হয় । এজন্য ঢাকার ঘরবাড়িগুলো ইট-পাথরের তৈরি । ঢাকার লোকসংখ্যা বেশি হওয়ার কারণে যানবাহনের সংখ্যাও বেশি। এর ফলে যানজট, গাড়ির হর্নের বিকট শব্দ খুব সাধারণ চিত্র। আর ঢাকা যেহেতু অধিক জনবহুল একটি নগর সেহেতু এখানে যত্রতত্র বাড়ি গড়ে ওঠে। যেগুলোর পরিবেশ ঘিঞ্জি হয়ে থাকে। অন্যদিকে, বান্দরবান পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে বাঁশ, বেত, ছন ইত্যাদি প্রচুর পরিমাণে থাকার কারণে সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে সেসব উপকরণ ব্যবহার করে থাকেন। এছাড়া পাহাড়ি রাস্তা আঁকা-বাঁকা হয় এবং পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী খাবার আছে। সেগুলো যে কাউকে আকৃষ্ট করবে। পরিশেষে বলা যায়, ভৌগোলিক উপাদানের প্রভাবে উদ্দীপকের নগর তথা ঢাকা শহর এবং বান্দরবান এলাকার জীবনযাপনে ভিন্নতা দেখা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত এলাকা দুটির জীবন যাপনের ভিন্নতা সমাজ জীবনে প্রভাব…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর