উদ্দীপকে বর্ণিত উদ্যোগসমূহ সমাজের জীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত উদ্যোগ সমূহ সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সমাজ জীবনকে যেসব উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সংস্কৃতি তথা কুৎকৌশক সেসবের অন্যতম। সংস্কৃতি বলতে সামাজিক নৃবিজ্ঞানীরা মানব সৃষ্ট সব বস্তুুগত ও অবস্তুুগত উপকরণকে বুঝিয়ে থাকেন। সংস্কৃতির যেসব উপাদান বাস্তবরূপ ধারণ করে তাকে সংস্কৃতি বস্তুুগত উপাদান বলা হয়। যেমন ঘরবাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদ। প্রযুক্তিগত ও অবকাঠামগত উন্নয়নের ফলে মানুষের চিন্তা চেতনা এবং জীবন ধারণার পরিবর্তনও সংস্কৃতির উপাদানের এই ফল। যেমনটি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, বর্তমানে সরকার নদী তীরবর্তী গ্রাম সমূহের অবকাঠামোগত বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে এবং বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ করেছে। ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং পূর্বে চেয়ে চুরি ডাকাতি কমে আসে। অর্থাৎ অবকাঠামগত উন্নয়নের ফলে জীবন যাপনের দ্বারাই পরিবর্তন এনেছে। আর এই সবই বস্তুুগত সংস্কৃতি বা কুৎকৌশলের অন্তর্ভুক্ত। বস্তুুত সাংস্কৃতিক উপাদানের প্রভাবে উদ্দীপকে আলোচিত সামাজিক পরিবর্তন ঘটেছে। সমাজ জীবনে সংস্কৃতি উপাদানের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। বস্তুুগত সংস্কৃতির উন্নয়নের ফলে সমাজ দ্রুত পরিবর্তন হচ্ছে । যাতায়াত, যোগাযোগ, শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে পরিবর্তন যার প্রত্যক্ষ ফল। উদাহরণস্বরূপ কৃষিতে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার, সনাতন পেশাতে করে আধুনিক সমাজের নিত্যনতুন পেশাগ্রহণ ও মানুষের জীবনযাত্রার মনোন্নয়নের কথা বলা যায়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সামাজিক পরিবর্তনেও সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান সংস্কৃতিক প্রভাব ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত উদ্যোগসমূহ সমাজের জীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর