উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদান কে ইঙ্গিত করে? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ভৌগোলিক উপাদান বলতে সেসব মহাজাগতিক অবস্থাকে বুঝায় যা মানব সৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত। যেমন আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, জলের অবস্থান ও গতিপথ, বনভূমি, সমুদ্রস্রোত ইত্যাদি। উপযুক্ত ভৌগোলিক পরিবেশ মানব জীবন বিকাশের অন্যতম অপরিহার্য শর্ত। সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাবই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সমাজ জীবনে যে সকল ভৌগলিক পরিবেশ প্রভাব ফেলে সেগুলো হল - আবাস ও ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ, ব্যক্তি ও সামাজিক জীবন, রাজনৈতিক সংগঠন, মানব প্রকৃতি ইত্যাদি। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ আমাদের এই বাংলাদেশ। নদী ও পাহাড় এ দেশে প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র এনেছে। মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই বৈচিত্র্য লক্ষ্য করা যায়। পেশায় ও রয়েছে ভিন্নতা। মূলত ভৌগোলিক পরিবেশের তারতম্যের জন্যই এ ধরনের পার্থক্য সৃষ্টি হয়। আর সমাজজীবনে বিদ্যমান বহুমাত্রিকতার পিছনে এ ভৌগোলিক পরিবেশের প্রভাব-ই বিদ্যমান। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে ইঙ্গিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদান …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর