সমাজ জীবনে "ক" এবং "খ" এর মধ্যে কোনটির প্রভাব বেশি পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের "ক" ছকে বংশগতি উপাদান এবং "খ" ছকে সাংস্কৃতিক উপাদান উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে সমাজ জীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সমাজ জীবনের সর্বত্রই সাংস্কৃতিক উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন বিভিন্ন অঞ্চলের ঘরবাড়ি ধরন নির্ধারণে ওই অঞ্চলে প্রচলিত সংস্কৃতি প্রভাব বিস্তার করে। আবার মানুষের অভ্যাস ও রুচিবোধ জাগ্রত করা এবং পরিচালনার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান কার্যকর ভূমিকা পালন করে। যেমন কৃষকের অভ্যাস ও তার ও রুচিবোধ তার পরিবারের সদস্যরা রপ্ত করে। পসাংস্কৃতিক উপাদানের দ্বারা এ বিষয়গুলো রপ্ত করা হয়। মানুষের পেশাগতবৈচিত্র আসার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। আমাদের সমাজের উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান ভূমিকা রেখে যাচ্ছে। পাশাপাশি সমাজ ও সভ্যতার ক্রমবিকাশে বংশগতি উপাদানটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বর্ণবাদী ণৃবিজ্ঞানীরা মনে করেন, কেবল উৎকৃষ্ট ণৃগোষ্ঠীর লোকেরাই সমাজ ও সভ্যতায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। বংশগতির ধারায় যারা নিকৃষ্ট তারা সমাজ ও সভ্যতার অগ্রগতিতে মন অবদান রাখতে পারে না। তবে লক্ষণীয় পুরো সমাজ ব্যবস্থার তুলনায় ব্যক্তির উপর বেশি প্রভাব ফেলে। তাই বলা যায়, বংশগতি উপাদান ও সাংস্কৃতিক উপাদানের মধ্যে সমাজ জীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজ জীবনে "ক" এবং "খ" এর মধ্যে কোনটির প্রভাব বেশি পরিলক্ষিত হয়? ব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর