উদ্দীপকে বর্ণিত অপরাধ প্রবণতা বেড়ে যাওয়াকে তুমি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের সংশ্লিষ্ট বলে মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অপরাধ প্রবণতা বেড়ে যাওয়াকে আমি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের সাথে সংশ্লিষ্ট বলে মনে করি। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। পৃথিবীর উপরিতলে অবস্থিত জলস্থলে বিভক্তি পাহাড়, পর্বত, বনভূমি, পশুপাখি ইত্যাদি বস্তুগত এবং আবহাওয়া, জলবায়ু, মাধ্যাকর্ষণ প্রভৃতি অবস্তুুগত উপাদান নিয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত । ব্যক্তি ও সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে এসব উপাদান ব্যাপক প্রভাব হিসেবে কাজ করে। কোনো নির্দিষ্ট অঞ্চলের সামাজিক প্রতিষ্ঠানসমূহের বিবাহ, পরিবার, ধর্ম, শিল্প, সাহিত্য, অপরাধপ্রবণতা প্রভৃতি ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। যেমন বাংলাদেশের জুন ও ডিসেম্বরের মাসে চুরি, ডাকাতি বেড়ে যাওয়ার কারণ যথাক্রমে কৃষি থেকে উদ্বৃত্ত অর্থ এবং শীতের দীর্ঘ রাত। উদ্দীপকে দেখা যায়, একসময় বর্ষাকালে নদী তীরবর্তী গ্রাম সমূহের চুরি ডাকাতি বেড়ে যেত। এইখানে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার জন্য ভৌগোলিক পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। কেননা বর্ষাকালে বেশিরভাগ কৃষিজ উৎপাদন বন্ধ থাকায় বেকারত্ব বেড়ে যায়। অন্যদিকে অনেকের কাছে প্রাক বর্ষায় সঞ্চিত নগদ অর্থ থাকে। ফলে এই সময় চুরি ডাকাতের মতো অপরাধের সংখ্যা বেড়ে যায়। সুতরাং বলা যায় য, উদ্দীপকে উল্লেখিত অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার জন্য সমাজ জীবনে প্রভাবক বিস্তারকারী ভৌগোলিক উপাদান প্রধান ভূমিকা পালন করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অপরাধ প্রবণতা বেড়ে যাওয়াকে তুমি সমাজ জীবনে প্রভাব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর