শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত উপাদানটি তথা ভৌগোলিক উপাদানের গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সভ্যতার উত্থান ও জনসংখ্যার ঘনত্ব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ও আবহাওয়ার উপর নির্ভর করে। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু ফসল উৎপাদনের সহায়ক হওয়ায় এখানে জনসংখ্যার ঘনবসতি পরিলক্ষিত হয়। মূলত ভৌগোলিক উপাদানের প্রভাবেই শীত প্রধান দেশের ঘরবাড়ি আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘরবাড়ির ধরন ভিন্ন হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের জনসমষ্টির দিকে লক্ষ্য করলে দেখা যায় বাহ্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সব মানুষ এক নয়। সাধারণত শীত প্রদান অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কৃষ্ণ বর্ণের হয়ে থাকে। ছাড়া ও একটি দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা নির্ভর করে ঐ অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটি, আলোর প্রাপ্যতা, প্রভৃতির উপর। ভৌগোলিক পরিবেশের এসব উপাদানের ভিন্নতার ফলে নানা ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এবং প্লাবন সমভূমির পরিমাণ বেশি হওয়ায় এখানে নদীভিত্তিক ও কৃষিজ উৎপাদনের প্রাধান্য দেখা যায়। আবার মানুষের পোশাক পরিচ্ছদেও ভৌগোলিক পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন শীতপ্রধান অঞ্চলের মানুষ মোটা বা গরম রেশমি কাপড় পরে। অন্যদিকে গ্রীষ্মপ্রধান দেশের মানুষদের হালকা সুতি কাপড় পরতে দেখা যায়। তাই বলা যায়, সমাজজীবনে ভৌগোলিক উপাদানের গুরুত্ব অপরিসীম।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ আমাদের এই বাংলাদেশ। নদী ও পাহাড় এ দেশে প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র এনেছে। মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই বৈচিত্র্য লক্ষ্য করা যায়। পেশায় ও রয়েছে ভিন্নতা। আর এই সবকিছুই বাংলাদেশকে এনে দিয়েছে বহুমাত্রিকতা।

Rajshahi · 2022

উত্তর

নাতিশীতোষ্ণ অঞ্চল মানুষের বসবাসের জন্য উপযোগী।

উত্তর

বংশগতি মানুষের এমন কিছু জৈবিক ও মানসিক গুণ, যা মানুষ তার পূর্ববর্তী বংশ বা পিতা-মাতা থেকে জন্মসূত্রে লাভ করে। মানুষ বিভিন্ন দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য তার পিতা-মাতা থেকে জন্মসূত্রে লাভ করে। যেমন লিঙ্গ, চোখ, চুলের রং, গায়ের রং, দেহের উচ্চতা, মেধা, পারদর্শিতা ইত্যাদি। প্রাকৃতিক নিয়মেই এগুলো পূর্ববর্তী বংশধর থেকে পরবর্তী বংশধরের মধ্যে স্থানান্তরিত হয়ে থাকে। আর এই স্থানান্তরিত হওয়ার জটিল প্রক্রিয়াটি বংশগতি নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ভৌগোলিক উপাদান বলতে সেসব মহাজাগতিক অবস্থাকে বুঝায় যা মানব সৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত। যেমন আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, জলের অবস্থান ও গতিপথ, বনভূমি, সমুদ্রস্রোত ইত্যাদি। উপযুক্ত ভৌগোলিক পরিবেশ মানব জীবন বিকাশের অন্যতম অপরিহার্য শর্ত। সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাবই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সমাজ জীবনে যে সকল ভৌগলিক পরিবেশ প্রভাব ফেলে সেগুলো হল - আবাস ও ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ, ব্যক্তি ও সামাজিক জীবন, রাজনৈতিক সংগঠন, মানব প্রকৃতি ইত্যাদি। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ আমাদের এই বাংলাদেশ। নদী ও পাহাড় এ দেশে প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র এনেছে। মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই বৈচিত্র্য লক্ষ্য করা যায়। পেশায় ও রয়েছে ভিন্নতা। মূলত ভৌগোলিক পরিবেশের তারতম্যের জন্যই এ ধরনের পার্থক্য সৃষ্টি হয়। আর সমাজজীবনে বিদ্যমান বহুমাত্রিকতার পিছনে এ ভৌগোলিক পরিবেশের প্রভাব-ই বিদ্যমান। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে ইঙ্গিত করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উপাদানটি তথা ভৌগোলিক উপাদানের গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সভ্যতার উত্থান ও জনসংখ্যার ঘনত্ব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ও আবহাওয়ার উপর নির্ভর করে। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু ফসল উৎপাদনের সহায়ক হওয়ায় এখানে জনসংখ্যার ঘনবসতি পরিলক্ষিত হয়। মূলত ভৌগোলিক উপাদানের প্রভাবেই শীত প্রধান দেশের ঘরবাড়ি আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘরবাড়ির ধরন ভিন্ন হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের জনসমষ্টির দিকে লক্ষ্য করলে দেখা যায় বাহ্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সব মানুষ এক নয়। সাধারণত শীত প্রদান অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কৃষ্ণ বর্ণের হয়ে থাকে। ছাড়া ও একটি দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা নির্ভর করে ঐ অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটি, আলোর প্রাপ্যতা, প্রভৃতির উপর। ভৌগোলিক পরিবেশের এসব উপাদানের ভিন্নতার ফলে নানা ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এবং প্লাবন সমভূমির পরিমাণ বেশি হওয়ায় এখানে নদীভিত্তিক ও কৃষিজ উৎপাদনের প্রাধান্য দেখা যায়। আবার মানুষের পোশাক পরিচ্ছদেও ভৌগোলিক পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন শীতপ্রধান অঞ্চলের মানুষ মোটা বা গরম রেশমি কাপড় পরে। অন্যদিকে গ্রীষ্মপ্রধান দেশের মানুষদের হালকা সুতি কাপড় পরতে দেখা যায়। তাই বলা যায়, সমাজজীবনে ভৌগোলিক উপাদানের গুরুত্ব অপরিসীম।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।