উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রক্রিয়াটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের সামাজিকীকরণ প্রক্রিয়াটির ইঙ্গিত রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ সমাজে বসবাসের উপযোগী হয়ে ওঠে। এটি এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এ প্রক্রিয়া ব্যক্তিকে গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সহায়তা করে। মূলত ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে তাকে সামাজিকীকরণ বলে। এ প্রক্রিয়া ব্যক্তিকে দলের অন্য সদস্যদের সাথে মিলেমিশে চলতে এবং সামাজিক ক্রিয়াকলাপের সাথে খাপ খাওয়াতে সক্ষম করে তোলে। এর ফলে মানুষ গোষ্ঠী জীবনে দলবদ্ধ হয়ে কাজ করা এবং সামাজিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার গুণ অর্জন করতে পারে। উদ্দীপকে ও সামাজিকীকরণের প্রতিফলন লক্ষ্য করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন অন্যান্য প্রাণীর সাথে তার মৌলিক পার্থক্য খুব কম। কিন্তু শিশুটি যত বড় হতে থাকে অন্যান্য প্রাণী থেকে তার মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং পার্থক্য ক্রমশ প্রকট হয়ে ওঠে। সমাজই তাকে সামাজিক করে তোলে। এটি জন্ম থেকে শুরু হয়ে বিরামহীন ভাবে ব্যক্তির মৃত্যু পর্যন্ত চলে। অর্থাৎ এখানে এমন একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেটি একজন মানুষকে সমাজের সাথে খাপ খাইয়ে ও মিলেমিশে চলা শেখায়। এছাড়াও এটি মানুষের জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ এখানে সামাজিকীকরণ প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে সমাজবিজ্ঞানের সামাজিকীকরণ প্রক্রিয়াটির ইঙ্গিত রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রক্রিয়াটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর