শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত উদ্যোগসমূহ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত উদ্যোগসমূহ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে নির্দেশ করে। ভৌগোলিক উপাদানের আলোকে নিচে এ উদ্যোগসমূহ মূল্যায়ন করা হলো— প্রাকৃতিক অবস্থার অপর নাম ভৌগোলিক উপাদান। ভৌগোলিক পরিবেশ প্রতিনিয়ত ব্যক্তি ও সমাজজীবনের ওপর প্রভাব বিস্তার করছে। ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক অবস্থা, জলবায়ু, আবহাওয়া, নদ-নদী, পাহাড়-পর্বত ইত্যাদিকে বোঝায়। প্রাচীনকাল থেকেই সমাজবিজ্ঞানীরা ভৌগোলিক পরিবেশের গুরুত্ব স্বীকার করে আসছেন। সমাজজীবনকে ভৌগোলিক উপাদান যেসব ক্ষেত্রে প্রভাবিত করেছে তার মধ্যে অন্যতম হলো অবকাঠামোগত উন্নয়ন। যেমন— রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও বিদ্যুতের সম্প্রসারণ। যার ফলে সমাজজীবনে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অপরাধকর্ম ও চুরি-ডাকাতি বহুলাংশে কমে এসেছে। উদ্দীপকে নদীতীরবর্তী এলাকায় উক্ত আলোচনাটি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ভৌগোলিক পরিবেশ বা উপাদান মানবসমাজকে অনেকখানি প্রভাবিত করে অর্থাৎ সমাজজীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত উদ্যোগসমূহ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের আল…

উদ্দীপক

এক সময় বর্ষাকালে নদী তীরবর্তী গ্রামসমূহে চুরি-ডাকাতি বেড়ে যেত । বর্তমান সরকার নদী তীরবর্তী গ্রামসমূহের অবকাঠামো বিশেষ করে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট এবং বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করে। ফলে মানুষের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং চুরি-ডাকাতি কমে আসে।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

বংশানুক্রমে জৈব ও মানসিক যেসব বৈশিষ্ট্য অধস্তন পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি ।

উত্তর

যে প্রক্রিয়ার মাধ্যমে মানবশিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়, তাকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলে । সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণ ব্যক্তিকে তার সামাজিক জগতে অনুপ্রবেশ করায়, তাকে সমাজের নানা ধরনের কাজকর্মে অংশগ্রহণকারী সভ্য হিসেবে গড়ে তোলে এবং সমাজের আদর্শ ও মূল্যবোধ গ্রহণে তাকে প্রবৃত্ত করায় ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অপরাধপ্রবণতা বেড়ে যাওয়াকে আমি সমাজজীবনের প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানের সাথে সংশ্লিষ্ট বলে মনে করি । সমাজজীবনে প্রভাব বিস্তারকারী মৌলিক উপাদানসমূহের মধ্যে ভৌগোলিক উপাদান অন্যতম। ভৌগোলিক উপাদান বলতে ভূপ্রকৃতির অবস্থা, জলবায়ু, মাটির উর্বরতা, নদ-নদী, পাহাড়-পর্বত, নিবিড় অরণ্য, মরুভূমি এসবের সামগ্রিক অস্তিত্বকে বোঝায়। ভৌগোলিক পরিবেশের প্রভাব একটি দেশের অপরাধপ্রবণতার ওপর অত্যন্ত ক্রিয়াশীল। বাংলাদেশের নোয়াখালী, বরিশাল, ভোলা প্রভৃতি জেলার চর অঞ্চলের লোকেরা খুবই দুর্ধর্ষ হয়। এসব এলাকায় বিশেষ করে জমিজমা ও চাষাবাদ নিয়ে ঝগড়া-বিবাদ, মারাত্মক খুন-খারাবিতে পর্যবসিত হয়। আবার আরবের উত্তর দিকে অবস্থিত উর্বর অর্ধ-চন্দ্রাকৃতির অঞ্চল বরাবরই একটি যাযাবর জনগোষ্ঠীর হামলার সম্মুখীন হয়েছে। উদ্দীপকের তথ্য থেকে জানা যায়, বর্ষাকালে নদী তীরবর্তী গ্রামসমূহে চুরি-ডাকাতি বেড়ে যেতো। কেননা ভৌগোলিকভাবে উপকূলীয় এলাকায় অপরাধের প্রবণতা অধিক মাত্রায় পরিলক্ষিত হতো ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উদ্যোগসমূহ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে নির্দেশ করে। ভৌগোলিক উপাদানের আলোকে নিচে এ উদ্যোগসমূহ মূল্যায়ন করা হলো— প্রাকৃতিক অবস্থার অপর নাম ভৌগোলিক উপাদান। ভৌগোলিক পরিবেশ প্রতিনিয়ত ব্যক্তি ও সমাজজীবনের ওপর প্রভাব বিস্তার করছে। ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক অবস্থা, জলবায়ু, আবহাওয়া, নদ-নদী, পাহাড়-পর্বত ইত্যাদিকে বোঝায়। প্রাচীনকাল থেকেই সমাজবিজ্ঞানীরা ভৌগোলিক পরিবেশের গুরুত্ব স্বীকার করে আসছেন। সমাজজীবনকে ভৌগোলিক উপাদান যেসব ক্ষেত্রে প্রভাবিত করেছে তার মধ্যে অন্যতম হলো অবকাঠামোগত উন্নয়ন। যেমন— রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও বিদ্যুতের সম্প্রসারণ। যার ফলে সমাজজীবনে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অপরাধকর্ম ও চুরি-ডাকাতি বহুলাংশে কমে এসেছে। উদ্দীপকে নদীতীরবর্তী এলাকায় উক্ত আলোচনাটি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ভৌগোলিক পরিবেশ বা উপাদান মানবসমাজকে অনেকখানি প্রভাবিত করে অর্থাৎ সমাজজীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।