"ক" ছক দ্বারা কিসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: "ক" ছক দ্বারা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মানুষের দৈহিক ও মানবিক গুণাবলীর সমন্বিত ক্ষমতার পূর্ণ বিকাশ এর মাধ্যমে মানুষ আজ প্রকৃতির উপর কর্তৃত্ব করছে, এই ক্ষমতাযই হচ্ছে বংশগতি। অর্থাৎ বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধস্তন পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি। মানুষের এই বংশগতি উত্তরাধিকার সূত্রে বর্তায় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে। "ক" ছকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, জন্মগত সাদৃশ্য ও প্রজ্ঞা এবং মেধার উপর প্রভাব ইত্যাদি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো মূলত বংশগতি উপাদানের বৈশিষ্ট্যের অনুরূপ। কেননা বংশগতি যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় তেমনি এর ফলে জন্মগতভাবে সন্তান পিতা-মাতার কিছু বৈশিষ্ট্য লাভ করে। এছাড়াও বংশগতি মানুষের প্রজ্ঞা ও মেধার উপর গভীর প্রভাব বিস্তার করে। তাই বলা যায়, "ক" ছক দ্বারা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
"ক" ছক দ্বারা কিসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর