উদ্দীপকের জাফর আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠানটি সমাজজীবন গঠনের সাংস্কৃতির উপাদানের অন্তর্ভুক্ত।
সাধারণ অর্থে সংস্কৃতি বলতে আমরা ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পকলা প্রভৃতি চর্চাকেই বুঝে থাকি। আর সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা করে তাই সংস্কৃতি। যেমন- মানুষের শিক্ষা-দীক্ষা, বিচারবুদ্ধি, প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদির মার্জিত রূপকেই সংস্কৃতি বলা হয়ে থাকে। অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনধারা। উদ্দীপকে দেখা যায়, জাফর আহমেদ বিভিন্ন সংগীতের আসর, সাহিত্য আসর, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান প্রযোজনা করেন। তিনি 'ধানসিঁড়ি' নামক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক। এসব প্রতিষ্ঠান সমাজজীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতির উপাদানকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, জাফর সাহেবের কর্মকান্ড এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানটি সমাজজীবন গঠনের সাংস্কৃতির উপাদানের অন্তর্ভুক্ত।