মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি? বুঝিয়ে লেখ।
উত্তর: মানুষের মেধার ওপর প্রভাব বিজ্ঞানকারী উপাদানটি হলো বংশগতি। গাল্টন-এর মতে, প্রতিভাবানদের নিয়ে গবেষণা করলে দেখা যায়, প্রতিভা ও দক্ষতা বংশগতিসূত্রে প্রাপ্ত। প্রতিভাবান পিতামাতার ঘরেই প্রতিভাবান সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তিনি আরও বলেন, মধ্যম মানের ব্যক্তিকে যতই অনুকূল ও উপযুক্ত পরিবেশ দেওয়া হোক না কেন প্রতিভার বিকাশ ঘটাতে সে ব্যর্থ হয়। অপরদিকে, মেধাবী ও প্রতিভাবান লোকেরা অনেক প্রতিকূল পরিবেশেও জীবনে প্রতিষ্ঠা লাভ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি? বুঝিয়ে লেখ।
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর