'বৃদ্ধাশ্রম' পরিবারের কোন ধরনের কাজের পরিবর্তন? বুঝিয়ে লেখ।
উত্তর: বৃদ্ধাশ্রম পরিবারের রক্ষণাবেক্ষণমূলক কাজের নেতিবাচক পরিবর্তন। পরিবার শিশু ও বৃদ্ধদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জন্মের পর থেকে বিভিন্ন বিপদ-আপদ থেকে সন্তানদের রক্ষার্থে পরিবার নানা কাজ করে থাকে। যেমন- কেউ ভয় পেলে, পরিবারের বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন সমস্যা সমাধান, হঠাৎ কেউ অসুস্থ হলে বা দুর্ঘটনায় আহত হলে পরিবার তাদের রক্ষার্থে অনেক কাজ করে। কিন্তু উক্ত কাজগুলো না করলে বা বয়স্ক ব্যক্তিদের যত্ন না নিয়ে বৃদ্ধাশ্রমে রাখলে তা পরিবারের রক্ষণাবেক্ষণমূলক কাজের নেতিবাচক মনোভাবের পরিবর্তন প্রকাশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'বৃদ্ধাশ্রম' পরিবারের কোন ধরনের কাজের পরিবর্তন? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর