উদ্দীপকের বর্ণনায় সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানকে নির্দশে করা হয়েছে ।
সমাজজীবনের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক উপাদানের ওপর ঘর-বাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে। কারণ মানুষ ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ ও উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ করে। তাই যেখানে বাঁশ, ছন, খড় ইত্যাদির সরবরাহ বেশি সেখানে মানুষ এসবের সাহায্যে ঘরবাড়ি নির্মাণ করে ।
উদ্দীপকে আমরা দেখতে পাই, এলাকাটিতে বাঁশ, ছন ইত্যাদি জন্মে। মানুষের ঘরবাড়ি নির্মানে এসব সামগ্রীই বেশি ব্যবহার হয়। আবার অনেকেই এসব সামগ্রী দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার পেশায় নিয়োজিত। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত ভৌগালিক উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ ভৌগোলিক উপাদানের প্রভাবেই মানুষের ঘরবাড়ির ধরন, পেশা, যানবাহন, অর্থনীতি, কর্মদক্ষতা ইত্যাদি নির্ধারিত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের বর্ণনায় সমাজে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানটি নির্দেশিত হয়েছে।