ধর্ম কীভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে? বুঝিয়ে বলো।
উত্তর: ধর্ম ব্যক্তির সমাজজীবনে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ তথা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে । সামাজিক নিয়ন্ত্রণ বলতে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক নিয়ম প্রতিষ্ঠাকে বোঝায়। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিটি ধর্মেরই সর্বজনীন আবেদন থাকে, যা মানুষকে ন্যায়ের পথ অবলম্বন এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ যোগায়। যেমন— চুরি, খুন ইত্যাদি করলে পরকালে শাস্তি পেতে হবে বলে মানুষ এসব কাজ পরিহার করে। আর এভাবেই বিধি-নিষেধ আরোপ এবং পরকালে শাস্তির ভয় দেখিয়ে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণ করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ধর্ম কীভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে? বুঝিয়ে বলো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর