শেয়ারFacebookWhatsApp

কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী ?

উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চল মানুষের বসবাসের উপযোগী।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী ?

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

নাতিশীতোষ্ণ অঞ্চল মানুষের বসবাসের উপযোগী।

উত্তর

বংশগতি বা জৈবিক প্রভাব বলতে এমন কিছু জৈবিক ও মানসিক গুণকে বোঝায়, যা মানুষ পূর্ববর্তী বংশ বা পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে । মানুষ যেসব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে সেগুলো হলো লিঙ্গ, চোখ, চুলের রং, গায়ের রং, চুলের ধরন, হাত- পায়ের গড়ন, দেহের উচ্চতা, রক্তের শ্রেণি, জ্ঞান, মেধা, পারদর্শিতা ইত্যাদি। প্রাকৃতিক নিয়মে পূর্ববর্তী বংশধরদের দৈহিক ও মানসিক গড়ন পরবর্তী বংশধরদের মধ্যে স্থানান্তরিত হয়ে থাকে। আর এই স্থানান্তরিত জটিল বৈশিষ্ট্যাবলি 'বংশগতি' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের ছকের 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানের ইঙ্গিত রয়েছে । সমাজজীবনকে যেসব উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সেসবের অন্যতম হচ্ছে সংস্কৃতি তথা কৃৎকৌশল। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেসব কার্যসাধন করি সবই সংস্কৃতির আওতাভুক্ত। সংস্কৃতি বলতে সামাজিক নৃবিজ্ঞানীরা মানবসৃষ্ট সব বস্তুগত ও অবস্তুগত উপকরণকে বুঝিয়ে থাকেন। সংস্কৃতির যে উপাদান বাস্তবরূপ ধারণ করে তাকে সংস্কৃতির বস্তুগত উপাদান বলা হয়। যেমন— ঘরবাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদি। অন্যদিকে সংস্কৃতির যে উপাদানটি উপলব্ধি করা যায় তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন— গান-বাজনা, নৃত্য, কবিতা ইত্যাদি। উদ্দীপকে উল্লেখিত ছকে সমাজের একটি উপাদানের কিছু চিত্র হিসেবে পৌষ মেলা, নবান্ন উৎসব, ভাওয়াইয়া গান, পহেলা বৈশাখ, তাঁতশিল্প ও মহানগর নাট্যমঞ্চকে দেখানো হয়েছে, যা সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি উভয়েরই উদাহরণ। তাই বলা যায়, ছকের “ক' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে ।

উত্তর

হ্যাঁ, সাংস্কৃতিক উপাদান সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে বলে আমি মনে করি। বস্তুত সমাজজীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামাজিক সম্পর্ক নির্ধারণে সাংস্কৃতিক উপাদানের প্রভাব অনস্বীকার্য। সমাজজীবনে যুগে যুগে সামাজিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে উৎপাদন কৌশল বা সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের অভ্যাস ও রুচিবোধ জাগ্রত করা এবং পরিচালনার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান কার্যকর ভূমিকা পালন করে থাকে। যেমন— কৃষকের অভ্যাস ও রুচিবোধ তার পরিবারের সদস্যরা রপ্ত করে। আবার শিল্পপতির ছেলে-মেয়েরা তাদের অভ্যাস ও রুচিবোধের বিষয়গুলো পরিবারের কাছ থেকেই রপ্ত করে। সাংস্কৃতিক উপাদানের দ্বারা এ বিষয়গুলো রপ্ত করা হয় সমাজজীবনের অর্থব্যবস্থার ওপরও সাংস্কৃতিক উপাদানের প্রভাব অপরিসীম। কৃষিকাজের সূচনার মাধ্যমে সমাজে যখন স্থিতিশীলতার সৃষ্টি হয় তখন মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতার আগমন ঘটে। আবার যখন শিল্পসমাজের উত্তরণ ঘটে তখন ব্যক্তিগত মালিকানার প্রভাবে অর্থব্যবস্থার উন্নয়নে মানুষ তৎপর হয়ে ওঠে। এর মূল কারণ হিসেবে সাংস্কৃতিক উপাদানই ভূমিকা রেখেছে। মানুষের পেশাগত বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল। যুগে যুগে ভিন্ন পেশায় আসার ক্ষেত্রে মানুষকে সাংস্কৃতিক উপাদান প্রভাবিত করেছে। এছাড়া সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে । পরিশেষে বলা যায়, সমাজব্যবস্থার সাথে সাংস্কৃতিক উপাদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাংস্কৃতিক উপাদানের প্রভাবে সমাজজীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন সংঘটিত হয় ।
HSCSociology 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।