শেয়ারFacebookWhatsApp

'সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া'- বুঝিয়ে লেখ।

উত্তর: একজন মানুষ জন্মের পর খুবই অসহায় ও অজ্ঞ থাকে। পরিবার, সমাজ, বিদ্যালয়, খেলার সাথীসহ সামাজিকীকরণের উপাদানগুলোর প্রভাবে মানবশিশু 'মানুষ' হয়ে ওঠে। সামাজিকীকরণের এ প্রক্রিয়া শুরু হয় মানুষের জন্মগ্রহণের সাথে সাথে এবং চলতে থাকে আমৃত্যু। তাই একে বলা হয় একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া'- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

কার্তিক মাসের পূর্ণিমা তিথি। সুন্দরবন সংলগ্ন সাগর উপকূলে প্রতিবছর রাসমেলা বা সাগর মেলা হয়া। দেশের বিভিন্ন স্থান হতে সেখানে লঞ্চ, স্টীমার, ইঞ্জিন বোটযোগে মানুষের ব্যাপক সমাগম ঘটে। সেখানে জেলেরা মাছ ধরে শুঁটকি তৈরি করে। যেটিকে শুঁটকিপল্লি বলে। আশপাশের অধিবাসীদের কেউ কাঠুরে, কেউ মৌয়াল, কেউবা জেলে। তাদের বাড়িঘর গোলপাতার ছাউনি।

Dhaka · 2025

উত্তর

যে জৈবিক প্রক্রিয়ায় পূর্বপুরুষের কিছু দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে সন্তান-সন্ততির মধ্যে সঞ্চলিত হয় তাকে বংশগতি বলে।

উত্তর

একজন মানুষ জন্মের পর খুবই অসহায় ও অজ্ঞ থাকে। পরিবার, সমাজ, বিদ্যালয়, খেলার সাথীসহ সামাজিকীকরণের উপাদানগুলোর প্রভাবে মানবশিশু 'মানুষ' হয়ে ওঠে। সামাজিকীকরণের এ প্রক্রিয়া শুরু হয় মানুষের জন্মগ্রহণের সাথে সাথে এবং চলতে থাকে আমৃত্যু। তাই একে বলা হয় একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

উত্তর

উদ্দীপকে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক পরিবেশগত উপাদানের কথা বলা হয়েছে।ভৌগোলিক পরিবেশ মানবজীবনের অপরিহার্য শর্ত। ভৌগোলিক পরিবেশ হলো মানুষের জীবনযাত্রা, পেশা, যোগাযোগ, বাসস্থান ও সংস্কৃতিকে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানসমূহের সমষ্টি। জলবায়ু, ভূমিরূপ, নদ-নদী, বনভূমি, সাগর ও পাহাড়-পর্বত এর অন্তর্ভুক্ত। মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায়শই এই পরিবেশের সাথে খাপ খাইয়ে গড়ে ওঠে। উদ্দীপকে সুন্দরবন সংলগ্ন সাগর উপকূলের জীবনচিত্র তুলে ধরা হয়েছে, যা ভৌগোলিক পরিবেশের প্রত্যক্ষ প্রভাবের জীবন্ত উদাহরণ। কার্তিক মাসের পূর্ণিমায় প্রতিবছর রাসমেলা বা সাগর মেলা বসে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে লঞ্চ, স্টিমার ও ইঞ্জিন বোটযোগে মানুষের সমাগম ঘটে। এ এলাকার জেলেরা মাছ ধরে শুঁটকি তৈরি করে, যা শুঁটকিপল্লি নামে পরিচিত। মৌয়ালরা সুন্দরবনের মধু সংগ্রহ করে, কাঠুরে কাজ করে জীবিকা নির্বাহ করে। আশপাশের বাড়িঘর গোলপাতার ছাউনি দিয়ে নির্মিত যা স্থানীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার নির্দেশ করে। এসবই প্রমাণ করে যে, উদ্দীপকে সমাজজীবনে ভৌগোলিক পরিবেশ উপাদানটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

উত্তর

সমাজজীবনে উক্ত উপাদান তথা ভৌগোলিক উপাদানের ব্যাপক প্রভাব রয়েছে।সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে ভৌগোলিক উপাদানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দৈহিক ও মানসিক গুণাবলির বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক পরিবেশ মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম, আচার-আচরণকেও নিয়ন্ত্রণ করে। ভৌগোলিক পরিবেশের অতি সাধারণ কিছুও সমাজজীবনকে প্রভাবিত করে। ভৌগোলিক পরিবেশের প্রভাবে জনসাধারণের পেশা নির্ধারিত হয়। রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়।বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো এবং মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। ভৌগোলিক উপাদানের ওপর সভ্যতার বিকাশ ও পতন নির্ভর করে। অনুকূল ভৌগোলিক পরিবেশ ও উষ্ণ আবহাওয়ার ওপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে যেমন সভ্যতা গড়ে উঠেছিল তেমনি ভৌগোলিক প্রভাবেই ধ্বংস হয়েছে অনেক সভ্যতা। শীতপ্রধান দেশের মানুষ শক্তিশালী, কর্মঠ ও সাহসী আর গ্রীষ্মপ্রধান দেশের মানুষ দুর্বল, ভীরু ও অলস হয়।সুতরাং বলা যায়, সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSociology 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।