শেয়ারFacebookWhatsApp

'পরিবার একটি অনৈচ্ছিক দল'-বুঝিয়ে লেখো ।

উত্তর: ব্যক্তি জন্মগতভাবে পরিবারের সদস্যপদ লাভ করে বলে এটি একটি অনৈচ্ছিক সংঘ। অনৈচ্ছিক সংঘ বলতে সেইসব প্রতিষ্ঠানকে বোঝায় যার সদস্যপদ লাভ ব্যক্তির ইচ্ছানির্ভর নয়। অর্থাৎ ব্যক্তি জন্মসূত্রে এসব প্রতিষ্ঠানের সদস্যপদ পেয়ে থাকে। একইভাবে ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সদস্যে পরিণত হয়। তাই বলা যায়, পরিবার একটি অনৈচ্ছিক সংঘ ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'পরিবার একটি অনৈচ্ছিক দল'-বুঝিয়ে লেখো ।

উদ্দীপক

নগরের প্রতিদিনের যানজট, অপরিকল্পিত দালানকোঠা ও ঘিঞ্জি পরিবেশ আর ভালো না লাগায় মুগ্ধ তার বাবা-মাকে নিয়ে বান্দরবান বেড়াতে যায়। সেখানে যে হোটেলে তারা অবস্থান করে, তা ছিল বাঁশ, বেত ও ছনের তৈরি একটি ঘর। সেখানে পাহাড়-পর্বত, আঁকা-বাঁকা রাস্তা খাবার-দাবার প্রত্যেকটি বিষয় তার ভালো লেগেছে ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

'The PoliticsPolitics^{\prime} গ্রন্থটি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখা।

উত্তর

ব্যক্তি জন্মগতভাবে পরিবারের সদস্যপদ লাভ করে বলে এটি একটি অনৈচ্ছিক সংঘ। অনৈচ্ছিক সংঘ বলতে সেইসব প্রতিষ্ঠানকে বোঝায় যার সদস্যপদ লাভ ব্যক্তির ইচ্ছানির্ভর নয়। অর্থাৎ ব্যক্তি জন্মসূত্রে এসব প্রতিষ্ঠানের সদস্যপদ পেয়ে থাকে। একইভাবে ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সদস্যে পরিণত হয়। তাই বলা যায়, পরিবার একটি অনৈচ্ছিক সংঘ ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হোটেল ঘরটির বৈশিষ্ট্যে সমাজবিজ্ঞানের ভৌগোলিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়। সমাজবিজ্ঞানের ওপর ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক উপাদানের ওপর ঘরবাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে। কারণ মানুষ ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ ও উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ করে। তাই যেখানে বাঁশ, ছন, খড়, বেত ইত্যাদির সরবাহ প্রচুর সেখানে মানুষ এসবের সাহায্যে ঘরবাড়ি নির্মাণ করে। সমাজজীবনে ভৌগোলিক উপাদানের গুরুত্বপূর্ণ কিছু উপাদান হলো পাহাড়-পর্বত, নদ-নদী, রাস্তাঘাট ইত্যাদি। যেগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত । উদ্দীপকে দেখা যায়, নগরের প্রতিদিনের ঘিঞ্জি পরিবেশ ভালো না লাগায় মুগ্ধ তার বাবা-মাকে নিয়ে বান্দরবান বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা যে হোটেলে অবস্থান করছে, সেটি ছিল বাঁশ, বেত ও ছনের তৈরি একটি ঘর। যা উপরে আলোচিত ভৌগোলিক উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং আমরা বলতে পারি, হোটেলের ঘরটির বৈশিষ্ট্য মূলত ভৌগোলিক উপাদানের প্রভাব ।

উত্তর

উদ্দীপকের নগর তথা ঢাকা শহর এবং বান্দরবান এলাকার জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। উল্লিখিত এলাকা দুটির জীবযাত্রায় ব্যাপক ভিন্নতা দেখা যায়। এর অন্যতম কারণ হলো ভৌগোলিক উপাদানে প্রভাব। ভৌগোলিক উপাদানের ভিন্নতাই এলাকা দুটির, জীবনযাপনে ভিন্নতা এনেছে । ঢাকা শহর অন্যান্য এলাকার তুলনায় অনেক ব্যস্ত। ফলে এ শহরের ঘরবাড়ির সংখ্যা অনেক বেশি। অধিক জনসংখ্যার বাসস্থান নিশ্চিত করার জন্য ঢাকায় উঁচু উঁচু দালান তৈরি করা হয় । এজন্য ঢাকার ঘরবাড়িগুলো ইট-পাথরের তৈরি । ঢাকার লোকসংখ্যা বেশি হওয়ার কারণে যানবাহনের সংখ্যাও বেশি। এর ফলে যানজট, গাড়ির হর্নের বিকট শব্দ খুব সাধারণ চিত্র। আর ঢাকা যেহেতু অধিক জনবহুল একটি নগর সেহেতু এখানে যত্রতত্র বাড়ি গড়ে ওঠে। যেগুলোর পরিবেশ ঘিঞ্জি হয়ে থাকে। অন্যদিকে, বান্দরবান পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে বাঁশ, বেত, ছন ইত্যাদি প্রচুর পরিমাণে থাকার কারণে সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে সেসব উপকরণ ব্যবহার করে থাকেন। এছাড়া পাহাড়ি রাস্তা আঁকা-বাঁকা হয় এবং পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী খাবার আছে। সেগুলো যে কাউকে আকৃষ্ট করবে। পরিশেষে বলা যায়, ভৌগোলিক উপাদানের প্রভাবে উদ্দীপকের নগর তথা ঢাকা শহর এবং বান্দরবান এলাকার জীবনযাপনে ভিন্নতা দেখা যায়।
HSCSociology 1st Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।