বংশগতি বলতে কী বোঝ?
উত্তর: বংশগতি বা জৈবিক প্রভাব বলতে এমন কিছু জৈবিক ও মানসিক গুণকে বোঝায়, যা মানুষ পূর্ববর্তী বংশ বা পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে। মানুষ যেসব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে সেগুলো হলো— লিঙ্গ, চোখ, চুলের রং, গায়ের রং, চুলের ধরন, হাত-পায়ের গড়ন, দেহের উচ্চতা, রক্তের শ্রেণি, মেধা, পারদর্শিতা ইত্যাদি। প্রাকৃতিক নিয়মে পূর্ববর্তী বংশধরদের এসব বৈশিষ্ট্য পরবর্তী বংশধরদের মধ্যে স্থানান্তরিত হয়ে থাকে। আর এই স্থানান্তরিত জটিল বৈশিষ্ট্যাবলি 'বংশগতি' নামে পরিচিত
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বংশগতি বলতে কী বোঝ?
উত্তর