উদ্দীপকে বর্ণিত হোটেল ঘরটির বৈশিষ্ট্যে সমাজবিজ্ঞানের ভৌগোলিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়।
সমাজবিজ্ঞানের ওপর ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। ভৌগোলিক উপাদানের ওপর ঘরবাড়ির বৈশিষ্ট্য নির্ভর করে। কারণ মানুষ ঘরবাড়ি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ ও উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ করে। তাই যেখানে বাঁশ, ছন, খড়, বেত ইত্যাদির সরবাহ প্রচুর সেখানে মানুষ এসবের সাহায্যে ঘরবাড়ি নির্মাণ করে। সমাজজীবনে ভৌগোলিক উপাদানের গুরুত্বপূর্ণ কিছু উপাদান হলো পাহাড়-পর্বত, নদ-নদী, রাস্তাঘাট ইত্যাদি। যেগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত । উদ্দীপকে দেখা যায়, নগরের প্রতিদিনের ঘিঞ্জি পরিবেশ ভালো না লাগায় মুগ্ধ তার বাবা-মাকে নিয়ে বান্দরবান বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা যে হোটেলে অবস্থান করছে, সেটি ছিল বাঁশ, বেত ও ছনের তৈরি একটি ঘর। যা উপরে আলোচিত ভৌগোলিক উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং আমরা বলতে পারি, হোটেলের ঘরটির বৈশিষ্ট্য মূলত ভৌগোলিক উপাদানের প্রভাব ।