উদ্দীপকে বর্ণিত বিবাহটি সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিবাহটি সমান্তরাল কাজিন বিবাহ। এ ধরনের বিবাহ সামাজিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো : সমান্তরাল কাজিন বলতে চাচাতো বা খালাতো ভাই বোন কে বোঝায়। একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানরা পরস্পর সমান্তরাল কাজিন। যেমন দুই ভাইয়ের সন্তানরা পরস্পর চাচাতো ভাই বোন। আবার দুই বোনের সন্তানরা পরস্পর খালাতো ভাই বোন। সুতরাং চাচাতো বা খালাতো ভাই-বোনের মধ্যে বিবাহ কে বলা হয় সমান্তরাল কাজিন বিবাহ। উদ্দীপকে দেখা যায়, মুহিন ও পৃথা খালাতো ভাই বোন। আর তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় সমান্তরাল কাজিন বিবাহ কে নির্দেশ করে। সমান্তরাল কাজিন বিবাহর ফলে পারিবারিক সম্পর্ক আরো জোরদার ও সুদীর্ঘ হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই জ্ঞাতিসম্পন্ন থাকে বলে বিবাহ পরিবর্তী বোঝাপড়া ভালো হয়। যা সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এ বিবাহর ফলে পরিবারের সম্পত্তি নিজেদের মধ্যে আবদ্ধ থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সমান্তরাল কাজিন বিবাহ সামাজিক সম্পর্ক জোরদার করে। বস্তুত এ ধরনের বিবাহ সামাজিক সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিবাহটি সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর