উদ্দীপকের পরিবারের ধরনটি পরিবারের বিবর্তনের সর্বশেষ ধাপ - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পরিবারটি হলো একক বিবাহভিত্তিক পরিবার, যা পরিবারের বিবর্তনে সর্বশেষ ধাপ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : একক বিবাহভিত্তিক পরিবার মানবসমাজে দীর্ঘ ক্রমেবিকাশের ফল। আমেরিকান সমাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে, মানব সমাজের পরিবার অবাধ যৌন মিলনের পর্যায়ে থেকে ধাপে ধাপে বিভিন্ন স্থানে অতিক্রম করে আজকের আধুনিক একক পরিবারে উন্নীত হয়েছে। তিনি পরিবারের ক্রমবিবর্তনের পাঁচটি স্তরের কথা বলেছেন। যেমন রক্ত সম্পর্কযুক্ত, দলগত বিবাহ ভিত্তিক, অস্থানীয় যুগল, পিতৃপ্রদান ও একক বিবাহ ভিত্তিক পরিবার। একজন পুরুষের সাথে একজন মহিলার বিবাহ সূত্রের যে স্থানীয় সামাজিক সম্পর্ক গড়ে উঠে তাকে একক বিবাহ ভিত্তিক পরিবার বলে। এই প্রেক্ষিতে বোঝা যায় যে উদ্দীপকের পরিবারটিও একক বিবাহ ভিত্তিক পরিবার। কেননা উদ্দীপকের যুথী ও ইমন তথা একজন নারী এবং একজন পুরুষের বিবাহর প্রেক্ষিতে পরিবার গঠিত হয়েছে। পরিবারের উৎপত্তি সংক্রান্ত মর্গানের মতনুযায়ী, রক্তে সম্পর্কযুক্ত পরিবার হচ্ছে পরিবারের প্রথম স্তর যা আপন বা জ্ঞাতি সম্পর্কিত ভাইবোনের মধ্যে বিবাহ এর ভিত্তিতে গঠিত হতো। আর একদল ভাইয়ের সাথে একদল বোনের অথবা একদল বোনের সাথে এক দল ভাইয়ের বিবাহ এর ভিত্তিতে গঠিত দলগত পরিবার হচ্ছে দ্বিতীয় স্তর। পরিবারের তৃতীয় ধাপ হলো অস্থানীয় যুগল পরিবার যা একজন মহিলা ও পুরুষের স্থানীয় যুগলবন্ধনে গড়ে উঠতো। পিতৃপ্রধান পরিবার হলো পরিবারের চতুর্থ স্তর যেখানে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করে এবং পরিবারে তার আধিপত্য বজায় থাকে। এটি বর্তমানে বহুস্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার নামে পরিচিত। আর পরিবারে বিবর্তনে সর্বশেষ স্তর হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার, যা একজন পুরুষ ও একজন স্ত্রীর স্থানীয় সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়। বর্তমান আধুনিক শিল্প সমাজে এ ধরনের পরিবার লক্ষনীয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বর্তমান আধুনিক সমাজের একক বিবাহ ভিত্তিক পরিবার হলো পরিবারের ক্রমবিবর্তনে চূড়ান্ত রূপ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিবারের ধরনটি পরিবারের বিবর্তনের সর্বশেষ ধাপ - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর