শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সানোয়ার সাহেবের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সানোয়ার সাহেবের পরিবারটি অণু বা একক পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো অনু বা একক পরিবার। যে পরিবারের কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রীসহ তাদের অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অনু বা একক পরিবার বলে। এই ধরনের পরিবারের সাধারণত দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। একক পরিবার মূলত নগরায়নেরই ফল। কেননা নগরায়নের পরে শহরে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বহু মানুষ শহরে বসবাস শুরু করে। যার ফলে তারা গ্রামে যৌথ পরিবারে থাকলেও শহরে এসে আলাদা পরিবার গঠন করায় সেগুলো একক পরিবারে পরিণত হয়। আমাদের দেশে বর্তমান সময়ের সবচেয়ে বেশি এই ধরনের পরিবারই পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায় সানোয়ার সাহেব তার স্ত্রী এবং তিন সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। পরিবারের গঠন অনুসারে যেহেতু স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করলে সেটি একক পরিবারকে নির্দেশ করে তাই সানোয়ার সাহেবের পরিবারটি একক পরিবার। তাছাড়াও সানোয়ার সাহেবের পরিবারে শুধু দুই প্রজন্মের প্রতিনিধি তথা সানোয়ার সাহেব এবং তার সন্তানরা থাকে। উক্ত বৈশিষ্ট্য গুলো একক পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের সানোয়ার সাহেবের পরিবারটি অণু বা একক পরিবার।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সানোয়ার সাহেবের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সানোয়ার সাহেব স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। গ্রামের আত্মীয়-স্বজনরা প্রায়ই নানা প্রয়োজনে তার বাসায় আসেন। কেউ চিকিৎসার প্রয়োজনে আসেন আবার কেউবা চাকরির প্রয়োজনে। তিনি সাধ্যমতো সবাইকে সাহায্য করেন। গত মাসে তিনি তার বোনের এক ছেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া দরিদ্র ও অসচ্ছল আত্মীয়দের বিয়ে-শাদী ও বিপদে আপদে আর্থিক সাহায্য করে।

Dhaka · 2022

উত্তর

যে সামাজিক সংগঠনে স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে বসবাস করার পাশাপাশি সন্তান জন্মদান ও লালন পালন করে তাকে পরিবার বলে।

উত্তর

মামা মাতৃসূত্রীয় রক্তসম্পর্কিত জ্ঞাতিপদ। যে ধরনের জ্ঞাতি সম্পর্ক রক্তসম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে জৈবিক বা রক্তের সম্পর্কীয় জ্ঞাতি বলে। জৈবিক জ্ঞাতি দুই প্রকার। যথায মাতৃসূত্রীয় ও পিতৃসূত্রীয়। মাতৃসূত্রীয় জ্ঞাতি বলতে নানা-নানি, মামা-মামি, খালা-খালু ও তাদের পরিবারের ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে বোঝায়। সুতরাং বলা যায, মামা হলো মাতৃসূত্রীয় জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতিপদের উদাহরণ।

উত্তর

উদ্দীপকের সানোয়ার সাহেবের পরিবারটি অণু বা একক পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো অনু বা একক পরিবার। যে পরিবারের কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রীসহ তাদের অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অনু বা একক পরিবার বলে। এই ধরনের পরিবারের সাধারণত দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। একক পরিবার মূলত নগরায়নেরই ফল। কেননা নগরায়নের পরে শহরে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বহু মানুষ শহরে বসবাস শুরু করে। যার ফলে তারা গ্রামে যৌথ পরিবারে থাকলেও শহরে এসে আলাদা পরিবার গঠন করায় সেগুলো একক পরিবারে পরিণত হয়। আমাদের দেশে বর্তমান সময়ের সবচেয়ে বেশি এই ধরনের পরিবারই পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায় সানোয়ার সাহেব তার স্ত্রী এবং তিন সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। পরিবারের গঠন অনুসারে যেহেতু স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করলে সেটি একক পরিবারকে নির্দেশ করে তাই সানোয়ার সাহেবের পরিবারটি একক পরিবার। তাছাড়াও সানোয়ার সাহেবের পরিবারে শুধু দুই প্রজন্মের প্রতিনিধি তথা সানোয়ার সাহেব এবং তার সন্তানরা থাকে। উক্ত বৈশিষ্ট্য গুলো একক পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের সানোয়ার সাহেবের পরিবারটি অণু বা একক পরিবার।

উত্তর

উদ্দীপকের সানোয়ার সাহেবের কর্মকাণ্ডের জ্ঞাতিসম্পর্কে এর সামাজিক গুরুত্ব প্রতিফলিত হয়েছে— উক্তিটি যথার্থ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজ জীবনে সামাজিক দল গঠনে আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার এবং সমাজের কাঠামো তথা গড়ন নির্ধারণের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনো ভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্য জালে আবদ্ধ। উদ্দীপকে সানোয়ার সাহেব তার আত্মীয় স্বজনের প্রতি অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেছেন। সানোয়ার সাহেবর কাছে আত্মীয়-স্বজনরা কোনো সমস্যা নিয়ে আসলে তিনি সাধ্যমত সাহায্য করেন, যা জ্ঞাতিসম্পর্কে সামাজিক গুরুত্বকে ইঙ্গিত করে। আবার দরিদ্র ও অসচ্ছল আত্মীয়দের বিয়ে-শাদী ও বিপদ-আপদে আর্থিক সাহায্য করেন, যা অর্থনৈতিক কর্মকান্ডে জ্ঞাতিসম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন একে অপরের দ্বারা উপকৃত হয় তেমনি ভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সানোয়ার সাহেবের মতো দায়িত্ববোধসম্পন্ন জ্ঞাতিদের ভূমিকার ফলে ব্যক্তির সমাজজীবন অপেক্ষাকৃত সহজ হয়ে ওঠে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।