উদ্দীপকে সানোয়ার সাহেবের কর্মকান্ডে জ্ঞাতিসম্পর্কের সামাজিক গুরুত্ব প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সানোয়ার সাহেবের কর্মকাণ্ডের জ্ঞাতিসম্পর্কে এর সামাজিক গুরুত্ব প্রতিফলিত হয়েছে— উক্তিটি যথার্থ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। সমাজ জীবনে সামাজিক দল গঠনে আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার এবং সমাজের কাঠামো তথা গড়ন নির্ধারণের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনো ভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্য জালে আবদ্ধ। উদ্দীপকে সানোয়ার সাহেব তার আত্মীয় স্বজনের প্রতি অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেছেন। সানোয়ার সাহেবর কাছে আত্মীয়-স্বজনরা কোনো সমস্যা নিয়ে আসলে তিনি সাধ্যমত সাহায্য করেন, যা জ্ঞাতিসম্পর্কে সামাজিক গুরুত্বকে ইঙ্গিত করে। আবার দরিদ্র ও অসচ্ছল আত্মীয়দের বিয়ে-শাদী ও বিপদ-আপদে আর্থিক সাহায্য করেন, যা অর্থনৈতিক কর্মকান্ডে জ্ঞাতিসম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে। জ্ঞাতিদের এমন ভূমিকার ফলে একদিকে যেমন একে অপরের দ্বারা উপকৃত হয় তেমনি ভাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক সংহতির বন্ধনও সুদৃঢ় হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সানোয়ার সাহেবের মতো দায়িত্ববোধসম্পন্ন জ্ঞাতিদের ভূমিকার ফলে ব্যক্তির সমাজজীবন অপেক্ষাকৃত সহজ হয়ে ওঠে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সানোয়ার সাহেবের কর্মকান্ডে জ্ঞাতিসম্পর্কের সামাজিক গুরুত্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর