উদ্দীপকে কোন ধরনের বিবাহের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাত্র-পাত্রীর পরিচয় এর ভিত্তিতে বিবাহের অন্যতম একটি উদাহরণ হল সরোরেট বিবাহ। এই প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মৃত্যু বরণ করলে তিনি মৃত স্ত্রীর বোনকে বিবাহ করেন। সাধারণত কোন মৃত নারী সন্তান রেখে গেলে তার লালন-পালন ও ভবিষ্যৎ নিরাপত্তা এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখার কথা চিন্তা করে এই ধরনের বিবাহ সংঘটিত হয়। শ্যালিকাকে বিবাহ করা হয় বলে এই ধরনের প্রথাকে শ্যালিকা বিবাহ রীতিও বলা হয়। উদ্দীপকের চিত্রেও ধরনের বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। তন্বীর বড় বোন তাহামিনার গত মাসে মারা গিয়েছে। তাহমিনার দুটি সন্তান আছে। আর তাই তাহামিনার সন্তানদের অসহায়ত্বের কথা চিন্তা করে তন্নির বাবা-মা তাহমিনার স্বামীর সাথে তন্নীর বিয়ে দিতে চান এবং তন্বীও তাদের কথাটি মেনে বিয়ে করতে রাজি হয়। অর্থাৎ উদ্দীপকে ও শালিকাকে বিয়ে করার বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিবাহের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর