উদ্দীপকের রুবেলের দুলাভাই কোন ধরনের জ্ঞাতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রুবেলের দুলাভাই বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : একজন পুরুষ ও একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তাকে বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক বলা হয়। আর এই বৈবাহিক জ্ঞাতি সম্পর্কের মাধ্যমে শুধুমাত্র উক্ত নারী ও পুরুষের মধ্যেই সম্পর্ক তৈরি হয় না। বরং উভয়ের পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এক্ষেত্রে স্ত্রীর রক্তের সম্পর্কে আত্মীয়রা স্বামীর বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি এবং একইভাবে স্বামীর রক্তের সম্পর্কের আত্মীয়রা স্ত্রীর বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি। যেমন দেবর, ননদ ইত্যাদি হচ্ছে স্ত্রীর বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি। অপরদিকে শ্যালক - শ্যালিকা ইত্যাদি হচ্ছে স্বামীর বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি। উদ্দীপকের রুবেল হচ্ছে মি. আব্দুল মালেকের শ্যালক। যা বৈবাহিক সম্পর্কের আত্মীয় অর্থাৎ বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি। তাই বলা যায়, উদ্দীপকের রুবেলের দুলাভাই বৈবাহিক সম্পর্কের জ্ঞাতি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রুবেলের দুলাভাই কোন ধরনের জ্ঞাতি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর