শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পরিবারের কোন কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে পরিবারের সামাজিকীকরণ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : শিশুর সামাজিকীকরণ এর প্রথম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শিশুদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা। একটি শিশুকে তার পরিবারই সমাজে কাঙ্ক্ষিত মূল্যবোধ অনুযায়ী গড়ে তুলে। পরিবারই তার শিশু-কিশোরদের সামাজিক মূল্যবোধ, আচার-আচরণ প্রথা, রীতি-নীতি ইত্যাদি সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও ধারণা দেয়। সমাজে বসবাস করতে গেলে একজন মানুষকে প্রতিনিয়ত লই তার আশেপাশের মানুষের সংস্পর্শে আসতে হয়। পরিবার শিশুদের এসব সামাজিক গুণাবলী অর্জন করতে অর্থাৎ সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকেও দেখা যায় নাসির সাহেব তার ছেলেমেয়েদের নম্রতা, ভদ্রতা আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। যার ফলে তার ছেলে মেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে। অর্থাৎ নাসির সাহেব তার সন্তানদেরকে সামাজিকীকরণের শিক্ষা দিয়েছেন। আর এর ফলেই তারা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে পরিবারের সামাজিকীকরণ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে পরিবারের কোন কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

নাসির সাহেবের পরিবার একটি আদর্শ পরিবার। ছেলে-মেয়েদেরকে তিনি নম্রতা-ভদ্রতা আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। এতে ছেলে মেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে।

Rajshahi · 2023

উত্তর

উচ্চ বংশ বা বর্ণের পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন বর্ণ বা বংশের কন্যার বিবাহ হলে তাকে অনুলোম বিবাহ বলে।

উত্তর

সামাজিক নিরাপত্তা হচ্ছে এক ধরনের প্রতিরক্ষামূলক অর্থনৈতিক কর্মসূচি যা বিপর্যয়মূলক পরিস্থিতিতে রাষ্ট্র প্রদান করে। সামাজিক নিরাপত্তা সরকারের সেই কার্যকরী কর্মসূচিকে নির্দেশ করে যা খাদ্য ও বাসস্থানের জন্য পর্যাপ্ত সম্পদ সরবরাহের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করে।

উত্তর

উদ্দীপকে পরিবারের সামাজিকীকরণ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : শিশুর সামাজিকীকরণ এর প্রথম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শিশুদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা। একটি শিশুকে তার পরিবারই সমাজে কাঙ্ক্ষিত মূল্যবোধ অনুযায়ী গড়ে তুলে। পরিবারই তার শিশু-কিশোরদের সামাজিক মূল্যবোধ, আচার-আচরণ প্রথা, রীতি-নীতি ইত্যাদি সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও ধারণা দেয়। সমাজে বসবাস করতে গেলে একজন মানুষকে প্রতিনিয়ত লই তার আশেপাশের মানুষের সংস্পর্শে আসতে হয়। পরিবার শিশুদের এসব সামাজিক গুণাবলী অর্জন করতে অর্থাৎ সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকেও দেখা যায় নাসির সাহেব তার ছেলেমেয়েদের নম্রতা, ভদ্রতা আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। যার ফলে তার ছেলে মেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে। অর্থাৎ নাসির সাহেব তার সন্তানদেরকে সামাজিকীকরণের শিক্ষা দিয়েছেন। আর এর ফলেই তারা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে পরিবারের সামাজিকীকরণ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের উক্ত কাজটি তথা সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : একজন মানুষকে সমাজে বসবাস করার উপযুক্ত রীতি-নীতি, আচার-আচরণ অনুসারে গড়ে তোলা এবং সমাজ স্বীকৃত রীতি-নীতির মাধ্যমে উপর্যুক্ত আচরণ করতে বাধ্য করাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। আবার সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি তার সমাজে কর্তব্য সম্পাদনকারী এবং সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণকারী সদস্যেরূপে নিজেকে প্রতিষ্ঠিত করে। সামাজিকীকরণ ব্যক্তিকে সামাজিক বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণকারী হিসেবে গড়ে তুলে এবং সমাজের আদর্শ ও মূল্যবোধ গ্রহণে তাকে প্রবৃত্ত করে। সামাজিকীকরণের মূল্যবোধ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিরা সমাজে প্রচলিত প্রথা, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ তথা সমগ্র সমাজের সাথে সঙ্গতি সাধনের উপায় এবং ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। আর এর মাধ্যমে এসে সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সক্ষম হয়। যার ফলে ব্যক্তি নিজের জন্য অসম্মানজনক বা সমাজের জন্য ক্ষতিকর কোন কাজ করতে উৎসাহী হয় না। এছাড়াও ব্যক্তি যদি পুরোপুরি সামাজিক হয় তবে সে সমাজের গুরুত্ব ভালোভাবে বুঝতে শেখে এবং ব্যক্তি স্বার্থের উর্ধ্বে সমাজের স্বার্থকে স্থান দেয়। যার ফলে সমাজের নিয়ন্ত্রণের কাজ সহজ হয়। ফলশ্রুতিতে মানুষ সুন্দরভাবে এক অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারে। তাই বলা যায়, সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।