উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটি হলো বিষম কাজিন বিবাহ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাত্র পাত্রীর পরিচিতির ভিত্তিতে বিবাহকে মূলত চার ভাগে বিভক্ত করা যায়। যেমন লেভিরেট বিবাহ সরোরেট বিবাহ, সমান্তরাল কাজিন বিবাহ এবং বিষম কাজিন বিবাহ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষম কাজিন বিবাহ। বিষম কাজীন বিবাহ হচ্ছে এমন একটি বিবাহ ব্যবস্থা যেখানে মামাতো ও ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়। অর্থাৎ যখন পাত্র-পাত্রী উভয়ই মামাতো ও ফুফাতো ভাই বোন হয় তখন সেটিকে বিষম কাজীন বিবাহ ব্যবস্থা বলা হয়। আমাদের দেশে মুসলিম সমাজে এই ধরনের বিবাহ ব্যবস্থা বেশি দেখা যায় উদ্দীপকেও রফিকের বিবাহের ক্ষেত্রে দেখা যায় সে তার মামাতো বোন স্বর্ণাকে বিয়ে করেছে। যেহেতু সে তার মামাতো বোনকে বিবাহ করেছে তাই কাজিন বিবাহ ব্যবস্থার সংজ্ঞা অনুসারে এটি বিষম কাজিন বিবাহ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটি হলো বিষম কাজিন বিবাহ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিবাহের ধরনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর