রফিকের পরিবার গঠন সমাজের বর্তমান বাস্তবতা - বিশ্লেষণ কর।
উত্তর: রফিকের পরিবার গঠন তথা নয়াবাস ও একক পরিবার সমাজের বর্তমান বাস্তবতা। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বিবাহের পরে যখন কোন নবদম্পতি স্বামীর পিতৃগৃহে অথবা স্ত্রীর পিতৃগৃহে বসবাস না করে বরং নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে তাকে নয়াবাস পরিবার বলে। এছাড়াও তাদের রফিকের পরিবারের শুধু রফিক ও তার স্ত্রী বসবাস করে তাই এটি একটি একক পরিবারও। পাশ্চাত্য সমাজে এই ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হলেও আমাদের সমাজেও বর্তমানে নয়াবাস ও একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণত শিল্পায়ন ও নগরায়নের ফলে অনেক মানুষই কর্মসংস্থানের জন্য শহর ও শিল্প এলাকায় বসবাস মুখী হচ্ছে। অর্থাৎ শিল্পায়ন ও নগরায়নের ফলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার কারণে আর সেদিকে মানুষের বসবাস বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও একই বাড়িতে ঘরবাড়ির সংকুলান না হওয়ায় এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদী চিন্তাভাবনার কারণে এবং স্বাধীনভাবে বসবাস করার মনোবৃত্তি থেকেও নয়াবাস ও একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, নয়াবাস ও একক পরিবার সমাজের বর্তমান বাস্তবতা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রফিকের পরিবার গঠন সমাজের বর্তমান বাস্তবতা - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর