উদ্দীপকে শোভার সাথে রফিক সাহেবের বিবাহটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শোভার সাথে রফিক সাহেবের বিবাহটি হলো সমান্তরাল কাজিন বিবাহ । সমান্তরাল কাজিন বলতে চাচাতো বা খালাতো ভাইবোনকে বোঝায়। একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানরা পরস্পর সমান্তরাল কাজিন। যেমন— দুই ভাইয়ের সন্তানরা পরস্পর চাচাতো ভাইবোন আবার দুই বোনের সন্তানরা পরস্পর খালাতো ভাইবোন। সুতরাং চাচাতো বা খালাতো ভাইবোনের মধ্যে বিবাহকে বলা হয় সমান্তরাল কাজিন বিবাহ। বাংলাদেশের মুসলিম সমাজসহ পৃথিবীর অনেক দেশেই এ ধরনের বিবাহ লক্ষ করা যায় । উদ্দীপকে লক্ষণীয় যে, শোভা তার চাচাতো ভাই রফিককে বিবাহ করেছে। পূর্বোক্ত বিবাহ সম্পর্কিত আলোচনার উপর ভিত্তি করে বলা যায়, তাদের এ বিবাহটি সমান্তরাল কাজিন বিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শোভার সাথে রফিক সাহেবের বিবাহটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর