শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে পরিবারের ধরনসমূহ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের যথাক্রমে বর্ধিত পরিবার, অনু পরিবার এবং নয়াবাস পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : নানা উপাদানের ভিত্তিতে পরিবারকে বিভিন্নভাবে ভাগ করা হয়। উদাহরণ স্বরূপ বলা যায় আকৃতির ভিত্তিতে পরিবার তিন প্রকার। যথা— অনু, যৌথ এবং বর্ধিত পরিবার। আবার বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবার চারপ্রকার যথা– পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস এবং দ্বৈতবাস পরিবার। উদ্দীপকে দেখা যায়, জামিল সাহেবের পরিবারটি আকৃতির ভিত্তিতে একটি বর্ধিত পরিবার। কেননা বর্ধিত পরিবারে তিন প্রজন্ম তথা স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি ও নাতি-নাতনি একসাথে বাস করে। আর জামিল সাহেবের পরিবার ও তার স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও নাতি নাতনি বাস করে। অপরদিকে জামিল সাহেবের মেজো ছেলের রনির পরিবারটি আকৃতির ভিত্তিতে অনু পরিবার। কারণ অনুপ পরিবার স্বামী-স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত হয়। রনিও তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বাস করে। জামিল সাহেবের ছোট ছেলে পিন্টুর পরিবার হলো নয়াবাস পরিবার। বিবাহের পর নবদম্পতি স্বামী-স্ত্রী বাবার বাড়িতে বাস না করে নতুন কোনো আবাস্থালে বাস করলে তাকে নয়াবাস পরিবার হিসেবে গণ্য করা হয়। পিন্টু তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান। অর্থাৎ তিনিই নতুন একটি বাসস্থানে পরিবার গড়ে তুলেছেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জামিল সাহেব এবং তার সন্তানদের পরিবার দ্বারা যথাক্রমে বর্ধিত পরিবার, অনু পরিবার এবং নয়াবাস পরিবারের ধরনকে তুলে ধরা হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে পরিবারের ধরনসমূহ ব্যাখ্যা কর।

উদ্দীপক

জামিল সাহেবের তিনটি ছেলে। বড় ছেলের নাম জনি। মেঝটির নাম রনি। ছোট ছেলের নাম পিন্টু। জনির ছেলে, মেয়ে, স্ত্রী নিয়ে জামিল সাহেব একসাথে বসবাস করেন। রনি তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। প্রবাসী পিন্টুর ছুটিতে এসে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান।

Dhaka · 2021

উত্তর

Ancient Society বইটির লেখক আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান।

উত্তর

জ্ঞাতিসম্পর্ক বলতে সেই সামাজিক সম্পর্ককে বোঝায়, যাতে সমাজের প্রতিটি সদস্য বিভিন্ন সূত্রের মধ্যে দিয়ে প্রকৃত ও অনুমিতভাবে রক্ত সম্পর্কের বন্ধনে আবদ্ধ। সাধারণত পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে বুঝাতে জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়টি ব্যবহৃত হয়। ইংরেজনি নৃবিজ্ঞানী রিভার্সের এর মতে, “জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতিসম্পর্ক”। সমাজ সংগঠনের মূল উপাদান হল জ্ঞাতি সম্পর্ক। বিভিন্ন ধরনের জ্ঞাতি সম্পর্কের উদাহরণ হচ্ছে— মা-বাবা, ভাই-বোন, চাচা-মামা, দোস্ত, স্বামী-স্ত্রী ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের যথাক্রমে বর্ধিত পরিবার, অনু পরিবার এবং নয়াবাস পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : নানা উপাদানের ভিত্তিতে পরিবারকে বিভিন্নভাবে ভাগ করা হয়। উদাহরণ স্বরূপ বলা যায় আকৃতির ভিত্তিতে পরিবার তিন প্রকার। যথা— অনু, যৌথ এবং বর্ধিত পরিবার। আবার বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবার চারপ্রকার যথা– পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস এবং দ্বৈতবাস পরিবার। উদ্দীপকে দেখা যায়, জামিল সাহেবের পরিবারটি আকৃতির ভিত্তিতে একটি বর্ধিত পরিবার। কেননা বর্ধিত পরিবারে তিন প্রজন্ম তথা স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি ও নাতি-নাতনি একসাথে বাস করে। আর জামিল সাহেবের পরিবার ও তার স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও নাতি নাতনি বাস করে। অপরদিকে জামিল সাহেবের মেজো ছেলের রনির পরিবারটি আকৃতির ভিত্তিতে অনু পরিবার। কারণ অনুপ পরিবার স্বামী-স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত হয়। রনিও তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বাস করে। জামিল সাহেবের ছোট ছেলে পিন্টুর পরিবার হলো নয়াবাস পরিবার। বিবাহের পর নবদম্পতি স্বামী-স্ত্রী বাবার বাড়িতে বাস না করে নতুন কোনো আবাস্থালে বাস করলে তাকে নয়াবাস পরিবার হিসেবে গণ্য করা হয়। পিন্টু তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান। অর্থাৎ তিনিই নতুন একটি বাসস্থানে পরিবার গড়ে তুলেছেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জামিল সাহেব এবং তার সন্তানদের পরিবার দ্বারা যথাক্রমে বর্ধিত পরিবার, অনু পরিবার এবং নয়াবাস পরিবারের ধরনকে তুলে ধরা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরিবার গুলোর মধ্যে বর্ধিত পরিবার আমার বেশি পছন্দ। নিচে তা বিশ্লেষণ করা হলো : একক পরিবারের বর্ধিত রুপই হচ্ছে বর্ধিত পরিবার। এ পরিবারে স্বামী-স্ত্রী , সন্তান-সন্ততি ও নাতি-নাতনি একসাথে বাস করে। বস্তুুত বর্ধিত পরিবারের তিন প্রজন্মের একত্রে বাস পরিলক্ষিত হয়। বিভিন্ন সামাজিক চাহিদা মেটাতে পরিবার বহুমুখী কার্যাবলী সম্পাদান করে। এইসব কাজ সম্প্রদান করার ক্ষেত্রে অনু বা নয়াবাস পরিবারের তুলনায় বর্ধিত পরিবার বেশি ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্ধিত পরিবারের শিশু সামাজিকীকরণ এবং রক্ষণাবেক্ষণ যতটা সুষ্ঠুভাবে করা সম্ভব অনু বা নয়াবাস পরিবারে ততটা সম্ভব হয় না। অনু বা নয়াবাস পরিবারে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর দুজনে চাকরিজীবী। এসব পরিবারের শিশুরা সাধারণত বাসার কাজের সহায়তাকারীর কাছে কিংবা ডেকেয়া সেন্টারে সারাদিন কাটায়। আর স্বাভাবিকভাবেই এ ধরনের শিশুর কথাবার্তা এবং আচার-আচরণ অনেক সময় শোভনীয় হয় না। কিন্তু বর্ধিত পরিবারের স্বামী-স্ত্রী দুইজনে চাকরিজীবী হলেও শিশু সাধারণত তার দাদা-দাদী বা নানা নানীর কাছে সারাদিন কাটায়। এটা খুবই স্বাভাবিক যে দাদা-দাদী বা নানা নানি শিশুর আচার আচরণ যেন সুষ্ঠু হয় সেদিকে বিশেষ খেয়াল রাখেন। আবার শিশু রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বর্ধিত পরিবারের বয়স্ক সদস্যরা বিশেষভাবে খেয়াল রাখেন। অনু বা নয়াবাস আত্মীয়-স্বজনের প্রতি মমত্ববোধ বাড়ানোর ক্ষেত্রেও বর্ধিত পরিবারের পরিবেশ অনেক বেশি সহায়ক। অন্যদিকে অনু বা নয়াবাস পরিবারের সদস্যরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়। সুতরাং বলা যায় যে, পরিবারের কার্যবলি সুষ্ঠুভাবে পালিত হয় বলে আমি অনু বা নয়াবাস পরিবারে তুলনায় বর্ধিত পরিবারকে বেশি পছন্দ করি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।