উদ্দীপকে বর্ণিত কোন পরিবারটি তোমার কাছে পছন্দ? যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিবার গুলোর মধ্যে বর্ধিত পরিবার আমার বেশি পছন্দ। নিচে তা বিশ্লেষণ করা হলো : একক পরিবারের বর্ধিত রুপই হচ্ছে বর্ধিত পরিবার। এ পরিবারে স্বামী-স্ত্রী , সন্তান-সন্ততি ও নাতি-নাতনি একসাথে বাস করে। বস্তুুত বর্ধিত পরিবারের তিন প্রজন্মের একত্রে বাস পরিলক্ষিত হয়। বিভিন্ন সামাজিক চাহিদা মেটাতে পরিবার বহুমুখী কার্যাবলী সম্পাদান করে। এইসব কাজ সম্প্রদান করার ক্ষেত্রে অনু বা নয়াবাস পরিবারের তুলনায় বর্ধিত পরিবার বেশি ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্ধিত পরিবারের শিশু সামাজিকীকরণ এবং রক্ষণাবেক্ষণ যতটা সুষ্ঠুভাবে করা সম্ভব অনু বা নয়াবাস পরিবারে ততটা সম্ভব হয় না। অনু বা নয়াবাস পরিবারে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর দুজনে চাকরিজীবী। এসব পরিবারের শিশুরা সাধারণত বাসার কাজের সহায়তাকারীর কাছে কিংবা ডেকেয়া সেন্টারে সারাদিন কাটায়। আর স্বাভাবিকভাবেই এ ধরনের শিশুর কথাবার্তা এবং আচার-আচরণ অনেক সময় শোভনীয় হয় না। কিন্তু বর্ধিত পরিবারের স্বামী-স্ত্রী দুইজনে চাকরিজীবী হলেও শিশু সাধারণত তার দাদা-দাদী বা নানা নানীর কাছে সারাদিন কাটায়। এটা খুবই স্বাভাবিক যে দাদা-দাদী বা নানা নানি শিশুর আচার আচরণ যেন সুষ্ঠু হয় সেদিকে বিশেষ খেয়াল রাখেন। আবার শিশু রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বর্ধিত পরিবারের বয়স্ক সদস্যরা বিশেষভাবে খেয়াল রাখেন। অনু বা নয়াবাস আত্মীয়-স্বজনের প্রতি মমত্ববোধ বাড়ানোর ক্ষেত্রেও বর্ধিত পরিবারের পরিবেশ অনেক বেশি সহায়ক। অন্যদিকে অনু বা নয়াবাস পরিবারের সদস্যরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়। সুতরাং বলা যায় যে, পরিবারের কার্যবলি সুষ্ঠুভাবে পালিত হয় বলে আমি অনু বা নয়াবাস পরিবারে তুলনায় বর্ধিত পরিবারকে বেশি পছন্দ করি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোন পরিবারটি তোমার কাছে পছন্দ? যুক্তিসহ তোমার মতামত…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর