উদ্দীপকে বর্ণিত বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিবাহ তথা সরোরেট বিবাহের সামাজিক গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো: কোন ব্যক্তি তার মৃত স্ত্রীর যেকোনো বোনকে বিবাহ করাকে সরোরেট বিবাহ বলে। এই ধরনের বিবাহের ক্ষেত্রে মূলত দুইটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়। একটি হলো মৃত স্ত্রীর যদি কোন নাবালক সন্তান থাকে তবে তাদের সুষ্ঠু লালন পালনের জন্য এই বিবাহ সংঘটিত হয়। মূলত উক্ত নাবালক সন্তানদের অসহায়ত্ব বিবেচনা করেই পরিবার এই ধরনের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর মৃত্যুর পরও উভয় গোষ্ঠীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য এই ধরনের বিবাহ প্রচলিত রয়েছে। উদ্দীপকেও দেখা যায় লতার ছোট খালা আগে থেকেই তাদের বাসায় থাকায় থাকে এবং লতাকে দেখাশোনা করে। অর্থাৎ লতা এবং তার ছোট খালার মধ্যে একটি মানসিক বন্ধন সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে যদি সরোরেট বিবাহ হয়ে থাকে তবে লতা যথাযথ স্নেহে লালিত পালিত হবে। এছাড়াও উভয় পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধনটিও বজায় থাকবে। অর্থাৎ এই ধরনের বিবাহের ফলে মৃত স্ত্রীর সন্তান যেমন মঙ্গলজনক এবং সুষ্ঠু লালনপালন পাবে, তেমনি সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। তাই বলা যায়, সরোরেট বিবাহ সমাজে ইতিবাচক ভূমিকা রাখে তাই এর গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর