উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন দিককে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি আমার পাঠ্যবইয়ের আলোচিত সামাজিক দল প্রত্যয়কে ইঙ্গিত করে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সামাজিক দল হলো এমন কিছু ব্যক্তির সমষ্টি যাদের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক বিদ্যমান এবং যারা উপর থেকে দল ও তার প্রতীকী রূপ সম্পর্কে সচেতন। মানুষের সহজাত প্রবৃত্তি এবং নানাবিদ চাহিদা পূরণের লক্ষ্য এই সব দল গড়ে ওঠে। লক্ষ্য, উদ্দেশ্য, সচেতনতার মাত্রা, সামাজিক সম্পর্ক ইত্যাদির ভিত্তিতে দলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন সম্পর্কের ঘনিষ্ঠতা ও আবেগীয় মাত্রার ভিত্তিতে দল দুই প্রকার। যথা প্রাথমিক বা মুখ্যদল ও মধ্যবিত্ত বা গৌন দল। আবার আনুগত্য ও আন্তরিকতার প্রেক্ষিতে দল দুই ধরনের যথা প্রত্যক্ষ দল ও পরোক্ষ দল। উদ্দীপকে দেখা যায়, আলোক বাবু দুর্ঘটনায় গুরুতর আহত হলে আন্তরিকতার টানে তার অফিসে সহকর্মীসহ বহু আত্মীয়স্বজন তাকে দেখতে আসে। এখানে আত্মীয়-স্বজন হলো প্রাথমিক বা মুখ্য দল। কেননা মুখ্য দলের মধ্যে পালস্পরিক ঘনিষ্ঠতার, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান। যেমন পরিবার আত্মীয়-স্বজনের ইত্যাদি। আর আলোক বাবুর অফিসের সহকর্মীরা প্রত্যক্ষ দলের অন্তর্ভুক্ত। কারণ প্রত্যক্ষ দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ও আনুগত্য, বন্ধুত্ব, সহযোগিতা ও ঐক্যবোধের চেতনা প্রবল এর চেতনা থেকে তারা আলোক বাবুকে দেখতে আসে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে সামাজিক দল বিষয়টিই ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন দিককে ইঙ্গিত করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর