শেয়ারFacebookWhatsApp

উক্ত বিষয়টি সামাজিক বন্ধন স্থাপনে কতটা গুরুত্ব বহন করে বলে তুমি মনে করো? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয় তথা সামাজিক দল প্রত্যয়টি সামাজিক বন্ধন স্থাপনে ব্যাপক গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। নিচে তা বিশ্লেষণ করা হলো : বিভিন্ন প্রতিষ্ঠান বা সামাজিক দলের মধ্যকার আন্তঃসম্পর্কের ভিত্তিতে সৃষ্ট হয় সামাজিক বন্ধন। আর সামাজিক বন্ধন ব্যতীত পারস্পরিক সম্পর্ক ব্যাপকতা লাভ করে না। যেহেতু সমাজ হল নানা ধরনের প্রথা প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাসকারী একদল মানুষের সমষ্টি, সেহেতু সামাজিক বন্ধন স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক দলের ভূমিকা পালন করে। তাই যে ব্যক্তি যত বেশি সামাজিক দলের সাথে সম্পৃক্ত তার সামাজিক বন্ধন তত দৃঢ় হয়। পরস্পরের সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি হচ্ছে দল। সমাজে বিভিন্ন প্রকার দল রয়েছে। যেমন– রাষ্ট্র, পরিবার, প্রতিবেশী, রাজনৈতিক দল, গ্রাম, সম্প্রদায়, সামাজিক শ্রেণী, ক্লাব, সমিতি ইত্যাদি। এর মধ্যে কোনো কোনো দলে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বা জন্মগতভাবে সদস্য হয়। যেমন পরিবার, রাষ্ট্র, সম্প্রদায় ইত্যাদি। আবার কোনো কোনো দলে ব্যক্তি নিজের ইচ্ছায় অনুসারে সদস্য হয়। যেমন সমিতি, ক্রীড়া সংঘ ইত্যাদি। তবে উভয় দলই কোনো না কোনভাবে ব্যক্তিকে সমাজের সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়নের সহায়তা করে ব্যক্তি যত বেশি দলের সদস্য হতে পারে তত বেশি মানুষের সাথে তার পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে। ফলে স্বাভাবিকভাবেই নতুন সামাজিক বন্ধন সৃষ্টি হয় এবং বিদ্যমান বন্ধন অধিক মজবুত হয়। সুতরাং বলা যায় যে, সমাজে বিদ্যমান সামাজিক দলসমূহ ব্যক্তির সামাজিক বন্ধন স্থাপনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উক্ত বিষয়টি সামাজিক বন্ধন স্থাপনে কতটা গুরুত্ব বহন করে বলে তুমি মন…

উদ্দীপক

অলোক বাবু পেশায় একজন চিকিৎসক। তিনি তার কর্মস্থলে মোটরবাইকে করে যাওয়া আসা করেন। একদিন কর্মস্থলে যেতে তিনি রাস্তায় গুরুতর দুর্ঘটনায় আহত হন। পথচারীরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আন্তরিকতার টানে তার অফিসের সহকর্মীরা সহ আত্মীয়স্বজন তাকে দেখতে ছুটে আসেন। সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

Dhaka · 2021

উত্তর

সম্প্রদায়ের মূল ভিত্তি হলো এলাকা ও সম্প্রদায়িক মানসিকতা।

উত্তর

লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্পন্ন আচরণ যায় সমাজের সদস্যদের জন্য অবশ্য পালনীয়। লোক রীতি উচ্চতর মাত্রার সামাজিক নিয়ন্ত্রণ, সহ বঙ্গ করলে শাস্তি পেতে হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি আমার পাঠ্যবইয়ের আলোচিত সামাজিক দল প্রত্যয়কে ইঙ্গিত করে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সামাজিক দল হলো এমন কিছু ব্যক্তির সমষ্টি যাদের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক বিদ্যমান এবং যারা উপর থেকে দল ও তার প্রতীকী রূপ সম্পর্কে সচেতন। মানুষের সহজাত প্রবৃত্তি এবং নানাবিদ চাহিদা পূরণের লক্ষ্য এই সব দল গড়ে ওঠে। লক্ষ্য, উদ্দেশ্য, সচেতনতার মাত্রা, সামাজিক সম্পর্ক ইত্যাদির ভিত্তিতে দলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন সম্পর্কের ঘনিষ্ঠতা ও আবেগীয় মাত্রার ভিত্তিতে দল দুই প্রকার। যথা প্রাথমিক বা মুখ্যদল ও মধ্যবিত্ত বা গৌন দল। আবার আনুগত্য ও আন্তরিকতার প্রেক্ষিতে দল দুই ধরনের যথা প্রত্যক্ষ দল ও পরোক্ষ দল। উদ্দীপকে দেখা যায়, আলোক বাবু দুর্ঘটনায় গুরুতর আহত হলে আন্তরিকতার টানে তার অফিসে সহকর্মীসহ বহু আত্মীয়স্বজন তাকে দেখতে আসে। এখানে আত্মীয়-স্বজন হলো প্রাথমিক বা মুখ্য দল। কেননা মুখ্য দলের মধ্যে পালস্পরিক ঘনিষ্ঠতার, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান। যেমন পরিবার আত্মীয়-স্বজনের ইত্যাদি। আর আলোক বাবুর অফিসের সহকর্মীরা প্রত্যক্ষ দলের অন্তর্ভুক্ত। কারণ প্রত্যক্ষ দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ও আনুগত্য, বন্ধুত্ব, সহযোগিতা ও ঐক্যবোধের চেতনা প্রবল এর চেতনা থেকে তারা আলোক বাবুকে দেখতে আসে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে সামাজিক দল বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয় তথা সামাজিক দল প্রত্যয়টি সামাজিক বন্ধন স্থাপনে ব্যাপক গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। নিচে তা বিশ্লেষণ করা হলো : বিভিন্ন প্রতিষ্ঠান বা সামাজিক দলের মধ্যকার আন্তঃসম্পর্কের ভিত্তিতে সৃষ্ট হয় সামাজিক বন্ধন। আর সামাজিক বন্ধন ব্যতীত পারস্পরিক সম্পর্ক ব্যাপকতা লাভ করে না। যেহেতু সমাজ হল নানা ধরনের প্রথা প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাসকারী একদল মানুষের সমষ্টি, সেহেতু সামাজিক বন্ধন স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক দলের ভূমিকা পালন করে। তাই যে ব্যক্তি যত বেশি সামাজিক দলের সাথে সম্পৃক্ত তার সামাজিক বন্ধন তত দৃঢ় হয়। পরস্পরের সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি হচ্ছে দল। সমাজে বিভিন্ন প্রকার দল রয়েছে। যেমন– রাষ্ট্র, পরিবার, প্রতিবেশী, রাজনৈতিক দল, গ্রাম, সম্প্রদায়, সামাজিক শ্রেণী, ক্লাব, সমিতি ইত্যাদি। এর মধ্যে কোনো কোনো দলে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বা জন্মগতভাবে সদস্য হয়। যেমন পরিবার, রাষ্ট্র, সম্প্রদায় ইত্যাদি। আবার কোনো কোনো দলে ব্যক্তি নিজের ইচ্ছায় অনুসারে সদস্য হয়। যেমন সমিতি, ক্রীড়া সংঘ ইত্যাদি। তবে উভয় দলই কোনো না কোনভাবে ব্যক্তিকে সমাজের সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়নের সহায়তা করে ব্যক্তি যত বেশি দলের সদস্য হতে পারে তত বেশি মানুষের সাথে তার পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে। ফলে স্বাভাবিকভাবেই নতুন সামাজিক বন্ধন সৃষ্টি হয় এবং বিদ্যমান বন্ধন অধিক মজবুত হয়। সুতরাং বলা যায় যে, সমাজে বিদ্যমান সামাজিক দলসমূহ ব্যক্তির সামাজিক বন্ধন স্থাপনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।