ঘটনা-১ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা – ১ – হলো সমান্তরাল কাজিন বিবাহ। নিচে তা বিশ্লেষণ করা হলো : বিবাহ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। পাত্র-পাত্রীর পরিচয় ভিত্তিতে বিবাহকে চার ভাগে ভাগ করা হয়। যথা— লেভিরেট, সরোলেট, সমান্তরাল কাজিন এবং বিষম কাজিন বিবাহ। সমান্তরাল কাজিন বিবাহ বলতে চাচাতো বা খালাতো ভাই বোনের মধ্যে সংঘটিত বিবাহকে বুঝায়। সাধারণত মুসলিম সমাজে এই ধরনের বিবাহের প্রচলন লক্ষ্য করা যায়। উদ্দীপকে ঘটনা ১– এ দেখা যায়, সমান্তরাল কাজিন বিবাহ সংঘটিত হয়েছে। কেননা সূর্য তার চাচাতো বোনকে বিয়ে করে। আর এই ঘটনাকে উপরের আলোচনা সাথে তুলনা করে বোঝা যায় যে, এটি সমান্তরাল কাজিন বিবাহ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ঘটনা – ১ – হলো সমান্তরাল কাজিন বিবাহ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর