ঘটনা -২ বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের ঘটনা -২ - এ লেভিরেট বিবাহ সংঘটিত হয়েছে। এ ধরনের বিবাহের বিশেষ সামাজিক গুরুত্ব বিদ্যমান। নিচে তা বিশ্লেষণ করা হলো : লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। এর বিবাহ প্রথা আর আরেক নাম ভ্রাতৃবিধবা বিবাহ। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিবাহ বিশেষ তাৎপর্যপূর্ণ। উদ্দীপকের ঘটনা-২-এ দেখা যায়— চম্পা তার স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর ছোট ভাইকে বিয়ে করে। অর্থাৎ চম্পা লেভিরেট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। সাধারণত বিধবা মহিলাটির স্বামীর মৃত্যুর পর প্রাপ্য সম্পত্তির পরিমাণ বেশি হলে বা তার ছোট ছোট সন্তান থাকলে এই ধরনের বিবাহ সংঘটিত হয়। ফলে উক্ত সন্তানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। আবার স্বামীর মৃত্যুর পর দুইটি পরিবারের আত্মীয়তা যাতে নষ্ট না হয় সেজন্য লেবিরেট বিবাহর আয়োজন করা হয়ে থাকে। তবে মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে গেলে তার সুষ্ঠু লালন-পালন ও যত্নের বিষয় বিবেচনা করে সাধারণত এই ধরনের বিবাহ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কোনো মহিলার স্বামী মারা গেলে সেই মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। এক্ষেত্রে ভ্রাতৃবিধবা বিবাহের মাধ্যমে বিধবা মহিলা সামাজিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। সুতরাং বলা যায় যে, বিধবা নারী ও পিতৃহীন সন্তানদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা দিক থেকে লেবিরেট বা ভ্রাতৃবিধবা বিবাহ সামাজিক গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা -২ বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর