শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের অন্যতম প্রতিপাদ্য বিষয় জ্ঞাতি সম্পর্ক (Kinship)-কে নির্দেশ করা হয়েছে। জ্ঞাতি সম্পর্ক মানবজীবনের একটি নিয়ন্ত্রিত প্রথা। প্রাচীন কি আধুনিক প্রায় সব সমাজেই জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সমাজ কাঠামোর চাবিকাঠি। জ্ঞাতি সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ হলো 'Kinship [গণিত] । পারিভাষিক অর্থে, জ্ঞাতি সম্পর্ক বলতে সেই সামাজিক সম্পর্ককে বোঝায় যাতে সমাজের প্রতিটি সদস্য বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে প্রকৃত ও অনুমিতভাবে রক্ত সম্পর্কের বন্ধনে আবদ্ধ। যেকোনো সমাজে সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে এই জ্ঞাতি সম্পর্ক। আমাদের পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারের বিবাহবন্ধন, কাল্পনিক বন্ধন এবং দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি হয়। আধুনিক সমাজব্যবস্থায় রক্ত ও বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতাই জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। মোটকথা রক্তসম্পর্কিত, বৈবাহিক, প্রথাগত ও কাল্পনিক বন্ধনের মাধ্যমেই জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয়। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ছকে উল্লিখিত "?" চিহ্নিত স্থানে জ্ঞাতি সম্পর্ক প্রত্যয়টি বসবে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের কোন বিষয়টিকে নির্দ…

Rajshahi · 2017

উত্তর

একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার।

উত্তর

শিশুর রক্ষণাবেক্ষণ করাই পরিবারের প্রধান বা মুখ্য কাজ। শিশুর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশু অবস্থায় সবাই খুব অসহায় থাকে। ফলে, নানারকম বিপদ-আপদ ও দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন- দুর্ঘটনার শিকার হওয়ার ফলে শিশুর জীবন বিপন্ন হতে পারে, কোনো কারণে শিশু ভয় পেলে তার মানসিক ভারসাম্যও হারাতে পারে। এক্ষেত্রে সম্ভাব্য বিপদ-আপদ থেকে শিশুদের রক্ষা করা তথা তাদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবারের অন্যতম প্রধান কাজ।

উত্তর

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের অন্যতম প্রতিপাদ্য বিষয় জ্ঞাতি সম্পর্ক (Kinship)-কে নির্দেশ করা হয়েছে। জ্ঞাতি সম্পর্ক মানবজীবনের একটি নিয়ন্ত্রিত প্রথা। প্রাচীন কি আধুনিক প্রায় সব সমাজেই জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সমাজ কাঠামোর চাবিকাঠি। জ্ঞাতি সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ হলো 'KinshipKinship^{\prime}। পারিভাষিক অর্থে, জ্ঞাতি সম্পর্ক বলতে সেই সামাজিক সম্পর্ককে বোঝায় যাতে সমাজের প্রতিটি সদস্য বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে প্রকৃত ও অনুমিতভাবে রক্ত সম্পর্কের বন্ধনে আবদ্ধ। যেকোনো সমাজে সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে এই জ্ঞাতি সম্পর্ক। আমাদের পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারের বিবাহবন্ধন, কাল্পনিক বন্ধন এবং দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি হয়। আধুনিক সমাজব্যবস্থায় রক্ত ও বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতাই জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। মোটকথা রক্তসম্পর্কিত, বৈবাহিক, প্রথাগত ও কাল্পনিক বন্ধনের মাধ্যমেই জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয়। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ছকে উল্লিখিত "?" চিহ্নিত স্থানে জ্ঞাতি সম্পর্ক প্রত্যয়টি বসবে।

উত্তর

সমাজজীবনে সামাজিক সম্পর্ক নির্ণয়ে উক্ত বিষয় অর্থাৎ, জ্ঞাতি সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সমাজজীবনে জ্ঞাতিরা সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্য শিশুকে প্রেরণা দিয়ে থাকে। জ্ঞাতিরাই শিশুকে পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার জন্য ধর্মীয় শিক্ষার মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তোলে। জ্ঞাতিদের হাতেই সামাজিকীকরণের কাজ সম্পন্ন হয়। এদেশের মানুষের অর্থনৈতিক যোগানের একমাত্র বাহন হচ্ছে ভূমি। ভূমি ক্রয়-বিক্রয়, বর্গা দেওয়া ইত্যাদি ক্ষেত্রে জ্ঞাতিদের মধ্যে লেনদেন এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। জমি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর সাধারণত জ্ঞাতিগোষ্ঠীর মধ্যেই হয়ে থাকে। কেননা জ্ঞাতিগোষ্ঠীর কাছে জমি বিক্রয় করলে তা পুনরায় ফেরত পাওয়ার আশা থাকে। টাকা-পয়সা হাওলাত ও ঋণ গ্রহণের ক্ষেত্রেও জ্ঞাতিগোষ্ঠীর সাহায্য পাওয়া যায়। গ্রামের কৃষক পরিবারের মধ্যে অনেকেরই কৃষি উপকরণ, যেমন- বলদ, লাঙল, জোয়াল, মই ইত্যাদি থাকে না। এক্ষেত্রে তারা এগুলো জ্ঞাতিদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও জ্ঞাতিদের প্রাধান্য দেওয়া হয়। তাছাড়া তারা তুলনামূলকভাবে বিশ্বস্ত হয়। রাজনৈতিক প্রেক্ষাপটে জ্ঞাতিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নির্বাচনের সময় দেখা যায়, যে প্রার্থীর জ্ঞাতিগোষ্ঠী বেশি তিনি সহজে জয় লাভ করেন। অনেকেই ক্ষমতা পাওয়ার আশায় এবং অধিক সমর্থন লাভের আশায় বড় বড় জ্ঞাতিগোষ্ঠীদের মধ্যে ছেলেমেয়েদের বিয়ে দিয়ে জ্ঞাতি সম্পর্ক বৃদ্ধি করে থাকেন। পরিশেষে বলা যায়, আমাদের সমাজজীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।