শিক্ষার প্রসার ও নগরায়নের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়ে পরিবারের নতুন রূপ পরিগ্রহ করেছে- উদ্দীপকের আলোকে এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষার প্রসার এবং নগরায়ণের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়ে যৌথ পরিবার থেকে একক পরিবারের রূপ পরিগ্রহ করছে- উদ্দীপকের আলোকে এর কারণ ব্যাখ্যা করা হলো: বর্তমান যুগ আধুনিক ও বিশ্বায়নের যুগ। এই আধুনিকতার যুগে মানুষ যেমন শিক্ষিত হচ্ছে তেমনি তাদের চিন্তা চেতনায় এসেছে ব্যাপক পরিবর্তন। পরিবর্তনের ফলস্বরূপ তারা পরিবারের সদস্যদের নিয়েও ভিন্নভাবে চিন্তাভাবনা করে। পরিবার এখন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যৌথ পরিবারে ছেলে-মেয়েদের পড়াশুনার ব্যাঘাত ঘটতে পারে ভেবে একক পরিবারে মানুষ এখন আগ্রহী। ফলে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারে পরিণত হচ্ছে। বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে শহরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে অনেকেই চাকরির জন্য বাধ্য হয়ে যৌথ পরিবার ভেঙে শহরে অণু বা একক পরিবার গঠন করছে। তাছাড়া অনেকেই মনে করে যৌথ পরিবারের তুলনায় ছোট পরিবার সুযোগ-সুবিধার অনুকূল। কারণে মানুষ একক পরিবার গড়ে তুলতে আগ্রহী। উপর্যুক্ত আলোচনা শেষে একথা নির্দ্বিধায় বলা যায়, শিক্ষার প্রসার ও নগরায়ণের প্রভাবে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবার ব্যবস্থার রূপ ধারণ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শিক্ষার প্রসার ও নগরায়নের প্রভাবে আমিনুল ইসলামের পরিবারটি ক্রমান্বয়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর